কেন দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল? নিজের দলের প্রাক্তন IPS কে দেখিয়ে কারণ জানালেন মমতা

বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মালদহ উত্তর কেন্দ্রে নিজের দলের প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচার করেন। সেখানেই তিনি এব্যাপারে মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের বিষয়টি সামনে আসে। তখনই জানা যায়, বিজেপির তরফে বীরভূম আসনে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে দেবাশিস ধর মনোনয়ন বাতিল নিয়ে আদালতের পরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন।

Debashis Dhar

  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা

প্রসঙ্গত, গত মঙ্গলবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার এখনও দেবাশিস ধরকে ছাড়পত্র দেয়নি। তারপরেই সপ্তাহের শেষের দিকে তাঁর মনোনয়ন বাতিলের বিষয়টি সামনে আসে।

  • মাথাভাঙা থেকে আক্রমণ করেছিলেন বিজেপিকে

বিজেপি দেবাশিস ধরকে প্রার্থী করায় মাথাভাঙার প্রচার সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন এই দেবাশিস ধরই। সেই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল। তিনি বলেছিলেন রাজ্য সরকার তাঁকে ক্লিনচিট দেয়নি। তৃণমূল সরকার দেবাশিস ধরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। হাতে রক্ত নিয়েই তিনি বীরভূমে বিজেপির প্রার্থী হয়েছেন বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • বিজেপির অভিযোগ

দেবাশিস ধরের মনোনয়ন বাতিল নিয়ে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছে। এবারের নির্বাচনে চাকরিতে ইস্তফা দিয়ে দুই প্রাক্তন আইপিএস প্রার্থী হয়েছেন। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হলেও, দেবাশিস ধরকে ছাত্রপত্র দেয়নি রাজ্য সরকার। আর শুক্রবার মনোনয়ন বাতিল হলে বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি।

  • মুখ্যমন্ত্রীর 'কারণ'

এব্যাপারে রবিবার কারণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর মালদহে দলের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হওয়া সভায় মুখ্যমন্ত্রী দেবাশিস ধরের নাম না করে বলেন, এবার তাঁর প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একজন আইপিএস (দেবাশিস ধর)এ-র পদত্যাগ গৃহীত হলেও, ত্রুটি থাকায় প্রার্থী হতে পারেননি। সেখানে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই বলেও দাবি করেছেন তিনি।

  • প্রসূনকে সার্টিফিকেট

নিজের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিয়ে তিনি বলেছেন, উনি এমন একজন মানুষ যে পুলিশের সব মহলে কাজ করেছেন। কোনও দিন ওঁর নামে মানুষ মারার বদনাম ছিল না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+