পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের থাকার জায়গা হয়ে গিয়েছে, প্রচারে এসে কটাক্ষ অনুরাগ ঠাকুরের
উগ্রপন্থীদের থাকার জায়গা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গে এসে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং তথ্য ও সম্প্রচার দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুর ভোটের প্রচারে এসেছেন সোমবার সকালে।
রাজ্য থেকে অতি সম্প্রতি দুই সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে। বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে তারা জড়িত। এই কথা জানা গিয়েছে। দিঘা থেকে তাদের ধরা হয়েছে। এনআইএ ও রাজ্য পুলিশ তাদের ধরতে এক যোগে অভিযান চালিয়েছিল৷ কলকাতার একটি হোটেলেও তারা ছিল বলে খবর।

পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের থাকার জায়গা হয়ে উঠেছে। বাংলায় দুষ্কৃতীদের সংরক্ষণ করা হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন তিনি৷ বেঙ্গালুরুর হামলায় জঙ্গিদের বাংলা থেকে গ্রেফতারের কথাও তাঁর মুখে শোনা যায়।
এছাড়াও দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচারের বিষয়েও কটাক্ষ করেছেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, দুর্নীতিতেও রাজ্যের মন্ত্রীদের নাম জড়িয়ে গিয়েছে। মন্ত্রীদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যায়। মহিলাদের উপরেও আক্রমণ করা হয় এই রাজ্যে।
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা হয়েছিল। তল্লাশি চালানো হয় কপ্টারে। বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে তৃণমূল আক্রমণ করেছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কোনও কথা বলতে রাজি হননি। এই বিষয়ে আয়কর দফতর বলবে। জানিয়েছেন তিনি৷
কংগ্রেসকেও জোরালো ভাষায় আক্রমণ করেছেন অনুরাগ। কংগ্রেস আমলে জিনিসপত্রের দাম ১৩ শতাংশ বেশি ছিল। কংগ্রেস পরমাণু গবেষণা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের আমলে দেশের উন্নতি হচ্ছে৷ মানুষ দারিদ্রসীমার নীচ থেকে উঠে আসছে।
তাঁর কথায় দক্ষিণের দেশে যুদ্ধ চললেও ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে। বিদেশি শক্তি যা চিন্তা করে, তা কংগ্রেসের সরকার চিন্তা করত। তার আরও মন্তব্য, কংগ্রেসের ইস্তাহারে বিদেশি শক্তির হাত রয়েছে৷ রাহুল গান্ধীকে ঘুরিয়ে কটাক্ষ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications