Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Government Scheme: লক্ষ্মীর ভাণ্ডার মিলবে আজীবন পেনশন আকারে! আবেদন করা নিয়েও বার্তা মমতার

West Bengal Government Scheme: লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরও একবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা নির্বাচনের আর কয়েকটা মাস। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা। এবার থেকে দুয়ারে সরকার শিবিরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে আবেদন করতে হবে না।

সারা বছরই লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) জন্যে মহিলারা আবেদন জানাতে পারবেন। এমন সিদ্ধান্ত প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Government Scheme

  • West Bengal Government Scheme: সারাজীবন পেয়ে যাবেন পেনশন

বানারহাটে সভা করেন মুখ্যমন্ত্রী। আর সেই সভা থেকেই একের পর এক (West Bengal Government Scheme) ঘোষণা করা হয়। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে সরকারের নয়া পদক্ষেপের কথা জানান প্রশাসনিক প্রধান। বলেন, লক্ষ্মীর ভাণ্ডার ক্যানসেল হবে না। সারাজীবন পেয়ে যাবেন পেনশন আকারে। যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে লোকসভা ভোটের আগে তো বটেই।

মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পরেই খুশি রাজ্যের কয়েক হাজার মহিলা। বলে রাখা প্রয়োজন, বাড়িতে পাঁচজন মহিলা থাকলেই সবাই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার নিয়ে উত্তরবঙ্গের এক সভা থেকে এমনই বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৯.৫ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) যুক্ত হয়েছে। শেষ দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বিশাল এই আবেদন জমা পড়ে। পরিস্থিতি যা তাতে আবেদনের সংখ্যা ২ কোটি পেরিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর তা রীতিমত ঐতিহাসিক বলেই ব্যাখ্যা করছেন।

  • West Bengal Government Scheme: ইতিমধ্যে প্ল্যান করছে সরকার

আর এই টার্গেট নিয়ে ইতিমধ্যে প্ল্যান (West Bengal Government Scheme) করছে সরকার। অন্যদিকে বকেয়া নিয়ে ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দিনের পর দিন ১০০ দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না। আবাস যোজনার টাকাও পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন জিএসটি সহ একাধিক করের টাকা কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু কোনও টাকাই মিলছে না বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কিন্তু এরপরেও কোনও প্রকল্প (Lakshmir Bhandar) বন্ধ হয়নি। সবকিছুই চলছে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। অন্যদিকে কৃষকদের কৃষক প্রকল্পের টাকা দেওয়া হবে। কৃষকদের সাহায্যে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+