ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় চলবে তাপপ্রবাহ
ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় চলবে তাপপ্রবাহ
বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়ার (weather) কবলে বাংলা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায়। ৪০ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে এদিন বিকেলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

উত্তর ভারতে ধুলো ঝড়ের পূর্বাভাস
উত্তর ভারতে ধুলো ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে এই ধুলো ঝড় বয়ে যেতে পারে রাজস্থান, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে। এছাড়াও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পঞ্জাব, উত্তর মধ্যপ্রদেস, পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডে।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলা হয়েছে, ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া (ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে) বয়ে যেতে পারে। বুধবার নাগাদ ভারী বৃষ্টির সতর্কবার্তা (৭ থেকে ১১ সেমি) দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের জন্য হলুদ সতর্কবার্তা জারি করে বলা হয়েছে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারেন। পয়লা এপ্রিলও ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উপরে উল্লিখিত জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলা হয়েছে, গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। তবে কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৮.৫ (৩৭.২)
বালুরঘাট ৩১.৮ (৩৬.৬)
বাঁকুড়া ৪০ (৩৮.৭)
ব্যারাকপুর ৩৬.৫ (৩৬.৪)
বহরমপুর ৩৭ (৩৭.৪)
বর্ধমান ৩৮.৮ (৩৬.৬)
ক্যানিং ৩৬.৪ (৩৬)
কোচবিহার ৩২.১ (৩৪.৬)
দার্জিলিং ১৯ (২০.২)
দিঘা ৩৪.১ (৩৪.৫)
কলকাতা ৩৬.৫ (৩৬)
মালদহ ৩৪.৯ (৩৫.৪)
পানাগড় ৩৯.৩ (৩৬.৬)
পুরুলিয়া ৩৮.৭ (৩৭.৭)
শিলিগুড়ি ৩৪.৫ (৩৪.৪)
শ্রীনিকেতন ৩৭.২ (৩৬.৬)












Click it and Unblock the Notifications