জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা জারি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে৷ তিস্তা নদীর জল গতকাল পর্যন্ত বিপদ সীমার উপর দিয়ে বইছিল। শুক্রবার বৃষ্টি সম্পর্কে বড় আপডেট দিল হাওয়া অফিস।

প্রাক বর্ষার বৃষ্টিতে গতকাল রাত থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ। আজ শুক্রবার ও আগামী কালও বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বড় বার্তা দেওয়া হয়েছে।

Tista River

উত্তরবঙ্গে বৃষ্টি কমবে না। বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ শুক্রবার তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সব থেকে বড় কথা রবিবার উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে। এখন সেখানে রেমালের প্রভাবে বৃষ্টির প্রকোপ আছে। তার সঙ্গে যোগ দেবে বর্ষার বৃষ্টি। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগাম জানানো হয়েছে।

উত্তরের জলপাইগুড়িতে মেঘলা আকাশ। গত কয়েক দিনে পাহাড় এবং সমতলের ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জল বেড়ে গিয়েছিল। তবে শুক্রবার সকালে জলপাইগুড়িতে তিস্তা নদীর জল কিছুটা হলেও কম। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। তাই তিস্তা কতটা তার রূপ বদলাবে, সেটি আগাম বলা যাচ্ছে না।

রবিবার দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ এখন ধারাবাহিকভাবে বৃষ্টি উত্তরবঙ্গে হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই ধারাবাহিকভাবে। অর্থাৎ বর্ষা এসে গিয়েছে বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+