Mamata Banerjee: বেআইনি ভাবে জমি দখল, মমতার নির্দেশের পরেই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল তৃণমূল
Mamata Banerjee: বড়সড় পদক্ষেপ। বহিস্কার করা হল তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে। সরকারি জমি জবরদখল কাণ্ডে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল নেতা বতর্মানে পুলিশ হেফাজতে রয়েছে। আর এর মধ্যেই বড় পদক্ষেপ শাসকদল তৃণমূলের।
যা খুবই (Mamata Banerjee) তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বড় বিজেপি নেতৃত্ব (Bengal BJP)। তৃণমূলের এহেন সিদ্ধান্তকে বোধদয় বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তাঁরা।

একের পর এক সরকারি জমি দখল নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে জন প্রতিনিধি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীদেরও রীতিমত তুলোধোনা করেন। প্রকাশ্য সভায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও বার্তা দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
প্রকাশ্যে এভাবে বকা খেয়ে একেবারেই অস্বস্তিতে পড়ে যান মেয়র। অন্যদিকে এর পিছনে একটা চক্র কাজ করছে। বিপুল টাকার লেনদেন নিয়েও সরব হন। এরপরেই রঙ না দেখে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের ধরতে পুলিশকে কড়া নির্দেশ দেন প্রশাসনিক প্রধান।
রাতেই মেয়র ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। যিনি ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে সরকারি জমি জবরদখল শুরু করে মানুষকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। এমনকি পুলিশেও ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কিন্তু স্থানীয় 'দাদা'দের ভরসায় দিনের পর দিন অবৈধ কাজ দেবাশিস চালিয়ে যেত বলে অভিযোগ।
আর এই ঘটনার পরেই আরও এক তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তাঁকেও গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধেও সরকারি জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে।
আজ বৃহস্পতিবার তাঁকে বহিষ্কার করা হল। এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ জানান, রাজ্য তৃণমূলের নির্দেশে গৌতমকে বহিষ্কার করা হয়েছে।












Click it and Unblock the Notifications