ভোট দেননি, এলাকায় জল-লাইট বন্ধ করে দিয়েছে তৃণমূল, তুলকালাম গঙ্গারামপুরে
উত্তরবঙ্গে ভাল ফল করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। ৮টি আসনের মধ্যে ৬টিতেই জয়ী হয়েছে বিজেপি। গঙ্গারাপুরের ভোট দেননি পুর এলাকার বাসিন্দারা। অভিযোগ সেকারণে ১৮ টি ওয়ার্ডে পানীয় জল ও পথবাতি বুধবার থেকে বন্ধ করে দিয়েছে পুরসভা।
যদিও অস্বিকার তৃণমুল পরিচালিত গঙ্গারামপুর পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে পুরোটাই মিথ্যে অভিযোগ। গঙ্গারামপুরের বাসিন্দা তৃণমুল প্রার্থী বিপ্লব মিত্রের ভাই শার্দুল মিত্র দাবি করেছেন যান্ত্রিক ত্রুটির কারনেই এই সমস্যা হচ্ছে খুব শীঘ্রই সেটা মিটিয়ে ফেলা হবে।

এদিকে প্রতিবাদে সকাল থেকে গঙ্গারামপুর শহরের উপর দিয়ে যাওয়া ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপি কর্মীরাও। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়ছে। গঙ্গারামপুর শহরের আঠরোটি ওয়ার্ডেরই ইচ্ছাকৃতভাবে লাইট বন্ধ করে রেখেছে। অভিযোগ করে সরব হয়েছেন তাঁরা।
ভোটের মাঝেই শিলিগুড়ি শহরে জল সরবরাহ নিয়ে তমুল বিক্ষোভ শুরু হয়েছিল। পুরসভার বিরুদ্ধে দুষিত পানিয় জল সরবরাহের অভিযোগ উঠেছিল। প্রতিবাদে শহরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসিন্দারা। এমনকী পুর সভার মেয়রকে ঘেরাও করেও বিক্ষোভ দেখানো হয়েছিল।
এবারে উত্তরবঙ্গে কেন খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তা নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে। ফিরহাদ হাকিম বলেছিলেন সংগঠনে কোনও সমস্যা রয়েছে কিনা উত্তরবঙ্গে সেটা খতিয়ে দেখতে হবে। কারণ । উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন। সেখানকার বাসিন্দারাও বলছেন অনেক কাজ হয়েছে তাহলে কেন ভোট পাচ্ছে না তৃণমূল কংগ্রেস সেটা দেখতে হবে বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications