মরা মানুষের জন্য আন্দোলন করব..' আরজি কর কাণ্ড নিয়ে ফের বেলাগাম উদয়ন গুহ

আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছেন মরা মানুষের জন্য আন্দোলন করা হচ্ছে আর যাঁরা বেঁচে রয়েছেন তাঁদের জন্য তাহলে কী হবে। তৃণমূল বিধায়কের মহিলা আন্দোলনকারীদের নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

আরজি কর হাসপাতাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে। রাত দখলের কর্মসূচি সফল করেছে প্রতিবাদী মহিলারা। প্রতিদিনই এই ঘটনার প্রতিবাদে মিটিং মিছিল চলছে। গতকালও টলিপাড়ার কলাকুশলীা আরজি কর পর্যন্ত মিছিল করেছেন। ডার্বি ম্যাচ বাতিল করে রাস্তায় নেমেছেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থক এবং খেলোয়াড়রা।

Udayan Guha

গোটা দেশ যখন উত্তাল তখন এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে শাসক দলের একাধিক সাংসদ বিধায়কও। গতকাল তৃণমূল কংগ্রস সাংসদ সুখেন্দু শেখর রায় কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছিলেন তারপরেই তাঁকে লালবাজারে তলব করা হয়। সুখেন্দু শেখরের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিনও।

তার আগে আরজি করের ঘটনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেনকে দলের পদ থেকে সরতে হয়েছিল। তারপরেও প্রতিবাদ থামাননি তিনি সরব হয়েছিলেন প্রতিবাদে। আরজিকর হাসপাতালের প্রাক্তনী তিনি। সেখানে চিকিৎসাও করেছেন এখন সেখানে তাঁর মেয়ে পড়াশোনা করেন। সেখানেও সন্দীপ ঘোষের হাতে নানা হেনস্থার মুখে পড়তে হয়েছিল। তাঁর স্ত্রী মেও প্রতিবাদে সামিল হয়েছেন। অন্যদিকে কুনাল ঘোষ আবার সুখেন্দু শেখর রায়ের প্রকাশ্যে এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন।

আরজি করের ঘটনা নিয়ে কার্যত শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। একদিকে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন শাসক দলের একাংশের নেতা নেত্রী। অন্যদিকে এই ঘটনাকে বিজেপি-বামেদের চক্রান্ত বলে পাল্টা দলের নেতাদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আরেক অংশের নেতারা। তাঁরা পাল্টা দলের নেতাদের অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন।

কেবল উদয়ন গুহ নন আরজি কর ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বাঁকুড়ার বিধায়কও। তিনি প্রকাশ্য জনসভায় এই ঘটনায় যাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাঁদের হাত মুচড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাতে নুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। একের পর এক শাসক দলের নেতা মন্ত্রীদের মতবিরোধ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। এদিন উদয়ন গুহ আরজি কর কাণ্ডে আন্দোলনকারী মহিলাদেরো নিশানা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+