Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Udayan Guha: ৫ কোটি টাকা দিতে হবে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে চিঠি KLO-র

উদয়ন গুকে টাকা চেয়ে চিঠি পাঠাল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। উত্তরবঙ্গের দোর্দণ্ড প্রতাপ নেতা উদয়ন গুহকে এই চিঠি পাঠানো নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও মন্ত্রী এই ঘটনাকে পুরোটাই পরিকল্পিত বলে অভিযোগ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সেই চিঠি শেয়ার করেছেন।

উত্তরবঙ্গের দাপুটে নেতাদের মধ্যে একজন উদয়ন গুহ। তাঁর সঙ্গে নিশীথ প্রামাণিকের প্রায় আদায় কাঁচকলায় সম্পর্ক। ভোটের দিন উদয়ন গুহকে তাঁর এলাকার মধ্যে সীমাবদ্ধ যেন রাখা হয় তার আর্জি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কিন্তু কমিশন তাতে তৎপর হয়নি।

Udayan Guha

ভোটের দিন তুমুল অশান্তি ছড়িয়েছিল িদন হাটায়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছিল। তারপরে দফায় দফায় ভোটের মধ্যেই দিনহাটার একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটে। বোমা উদ্ধার হয়েছিল ভেটাগুড়ির একাধিক জায়গায়। ভোটের মধ্যেই দুই নেতা একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। এর আগেই রীতিমতো সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছিল দুই নেতাকে।

সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে উদয়ন গুহ কেএলও জঙ্গি সংগঠনের চিঠি শেয়ার করে জানিযেছেন। তাঁকে সাত দিনের মধ্যে ৫ কোটি টাকা দিতে বলা হয়েছে। এই নিয়ে পুলিশকেও তিনি জানিয়্ছেন। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। পুরোটা পরিকল্পিত হতে পারে বলে মনে করছে এক শ্রেণি। উদয়ন গুহর উপরে চাপ তৈরি করতেই এই ধরনের কাজ করা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।

প্রসঙ্গত উল্লে্খ্য ভোটের দিন ন নিশীথ অধিকারী বাড়িতে তল্লাশি চালানোর দাবি জানিয়েছিলেন উদয়ন গুহ। তিনি অভিযোগ করেছিলেন বিজে্পি প্রার্থী তাঁর বাড়িতে গুণ্ডাদের লুকিয়ে রেখেছেন। গুণ্ডা দিয়ে ভয় দেখিয়ে ভেটাগুড়ি দখল করা যাবে না বলে হুঙ্কার দিয়েছিলেন তিনি। এর আগেও উদয়ন গুহর সঙ্গে নিশীথ প্রামাণিক একাধিকবার বচসায় জড়িয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+