বেআইনি জমি দখলের অভিযোগ, গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি

জমি দখল কাণ্ডে দেবাশীষ প্রমাণিকের পর এবার গ্রেফতার তৃণমূল নেতা গৌতম গোস্বামী। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃনমূল সভাপতি দেবাশিস প্রামানিকের পর গ্রেপ্তার হলেন ব্লকের সহ সভাপতি তথা SJDA এর বোর্ড মেম্বার গৌতম গোস্বামী।

জোর করে জমি দখল করার অভিযোগ ছিল দেবাশিস প্রমাণিকের পাশাপাশি তার বিরুদ্ধেও। দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তারের পর গৌতম গোস্বামীকে গ্রেপ্তার করার পরিকল্পনার কথা আগেই জানতেন গৌতম গোস্বামী। তবে তিনি শিলিগুড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি দিল্লি গিয়েছিলেন। দিল্লি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজও করতে দেখা গিয়েছে।। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সন্ধ্যা নাগাদ শিলিগুড়ি নিয়ে আসার কথা রয়েছে তাকে। ‌

Siliguri

প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পর দলের অন্দরে কর্মীদের অন্তর্দ্বন্দ্ব এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া নিয়ে সরব হয়েছিলেন। জেলায় জেলায় শাসক দলের নেতারা টাকার বিনিময়ে জমি দখল থেকে শুরু করে বেআইনি নির্মাণ, হকারদের বসানোর কাজ করে চলেছে। কলকাতা সহ একাধিক জেলায় এই ঘটনা কেন ঘটছে তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। বাইরে থেকে লোকেরা এসে কলকাতা দখল নিচ্ছে বলে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন তিনি।

একাধিক জায়গায় টাকার বিনিময়ে সরকারি জমি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে বলে প্রকাশ্যে কাউন্সিলরদের ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নাম করে ডাবগ্রাম-ফুলবাড়ির কাউন্সিলরের কথা বলেছিলেন। কেন জমি দখল হচ্ছে তা নিয়ে কেন কড়া পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে সওয়াল করেছিলেন তিনি।

কেউ বেআইমনি জমি দখলের সঙ্গে যুক্ত থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রকেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে শাসক দলের নেতারাই জমি দখলের চক্র চালাচ্ছে তা নিয়ে সতর্ক করেছিলেন মমতা। তারপরেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ শুরু করে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জেলায় জেলায় চলছে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+