কোচবিহারে ফের তৃণমূলে ভাঙন ধরালেন নিশীথ প্রামাণিক! এবার অঞ্চল নেতৃত্বের যোগদান বিজেপিতে

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূলে ভাঙ্গন অব্যাহত। ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন এবং তিনজন পঞ্চায়েত সদস্য সহ অঞ্চল নেতৃত্ব এবং ২০০টি পরিবার তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

বুধবার রাতে ভেটাগুড়ি চৌপতিতে যোগদান অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দেন ভেটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন, পঞ্চায়েত সদস্য প্রবীণ বর্মন, সদস্য কাকলি বর্মন, সুমিতা বর্মন, দিনহাটা ১ নম্বর বি ব্লক যুব তৃণমূল সহ-সভাপতি চন্দন বর্মন।

কোচবিহারে ফের তৃণমূলে ভাঙন ধরালেন নিশীথ প্রামাণিক

তালিকায় ছিলেন কয়েকজন অঞ্চল কমিটির সদস্যও। বিজেপির দাবি এলাকায় তৃণমূলকে সমর্থনকারী ২০০ টি পরিবারও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিগত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের ভাঙ্গন ধরাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাওতার পরে দলবদল আরও বেড়েছে।

পঞ্চায়েত প্রধান রতন বর্মন বলেছেন, জনগণ এই মুহূর্তে বিজেপির দিকে। তাই তাঁরা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। দিনহাটা ১ নম্বর বি ব্লক যুব তৃণমূল সভাপতি দাবি করেছেন, টাকার লোভ দেখিয়ে দলবদল করানো হয়েছে। অন্যদিকে নিশীথ প্রামাণিক বলেছেন, আগামী দিনে আরও পঞ্চায়েত বিজেপির দখলে আসবে।

নিশীথ প্রামাণিক

উল্লেখ করা যেতে পারে গত মাসের শেষের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তাঁর নব জোয়ার কর্মসূচি শুরু করেন। সেই সময় নিশীথ প্রামাণিক চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, কোচবিহারে যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, সেখানেই তিনি তৃণমূলে ভাঙন ধরাবেন।

নিশীথ প্রামাণিক

সেই মতো ২৫ এপ্রিল কোচবিহারের সিতাইয়েই গোসানিমারিতে নব জোয়ার কর্মসূচির অঞ্চ হিসেবে জনসংযোগ যাত্রা করেন। সেই কর্মসূচির এক সপ্তাহ না পেরোতেই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ বহু পরিবারকে গেরুয়া শিবিরে যোগদান করান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

সেই সময় নিশীথ প্রামাণিক তৃণমূলের অবহেলিত, পুরনো নেতানেত্রীদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান করেছিলেন। তিনি বলেছিলেন তৃণমূলের শেষের শুরু হয়েছে। এরপর আরও বড় যোগদান মেলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+