Raiganj By Election Result 2024: রায়গঞ্জে দুরন্ত কামব্যাক কৃষ্ণ কল্যাণীর, ৫০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
লোকসভা ভোটের পর উত্তরবঙ্গে বড় জয় তৃণমূল কংগ্রেসের। রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে কামব্যাক করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ৫০,০০০ ভোটে জয়ী হয়েছেন তিনি। সকাল থেক গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রার্থী। এদিকে বাইরে শুরু হয়ে গিয়েছে বিজয় উল্লাস।
গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন কৃষ্ণ কল্যাণী। রাউন্ড যত এগিয়েছে তত ব্যবধান বাড়িয়েছেন তিনি। ভোটের দিন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ অভিযোগ করেছিলেন বুথে বুথে ছাপ্পা হচ্ছে। বুথ জ্যাম করে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। একাধিক বুথে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ভুয়ো ভোটার দিয়ে দেদারে ছাপ্পা ভোট পড়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আক্ষেপ প্রকাশও করেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর বঙ্গে এতো কাজ করার পরেও উত্তরবঙ্গের মানুষ কেন তাঁদের ভোট দেন না। প্রচারে গিয়েও উত্তরবঙ্গবাসীর কাছে প্রশ্ন করেছিলেন তিনি। ভোটের পর ফিরহাদ হাকিম বলেছিলেন দলের অন্দরেই কোনও সমস্যা রয়েছে সেকারণে তাঁরা জিতত পারছেন না উত্তরবঙ্গে।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২১-র বিধানসভা ভোটের পরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তারপরে আবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসভা ভোটে তাঁকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। কিন্তু তিনি জিততে পারেননি। আবার বিধানসভাতে টিকিট পেয়ে লড়াইয়ে মানেন। বিধানসভাউপনির্বাচনে আবার তাঁকেই প্রার্থী করা হয়। রেকর্ড ব্যবধানে জিতলেন কৃষ্ণকল্যাণী।
সামনেই পুরসভা নির্বাচন রায়গঞ্জে তার আগে তৃণমূল কংগ্রেসের জয় বড় প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথমবার রায়গঞ্জে জয়ী হল তৃণমূল কংগ্রেস। তাও আবার বিপুল ভোটে জয়ী হয়েছেন। লোকসভা ভোটে ৪৭ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। ফুল বদলেও ভোট ব্যাঙ্কের প্রভাব ফেলতে পারল না। ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গিয়েছে রায়গঞ্জে। শুরু হয়ে গিয়েছে সবুজ আবির খেলা।
এই জয়কে রায়গঞ্জবাসীর জয় বলে মন্তব্য করেছেন কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন এই জয়ে জনতার রায় নেই। রায়গঞ্জবাসীকে ূবুথে যেতে দেওয়া হয়নি। বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দিয়ে এই জয় হয়েছে।












Click it and Unblock the Notifications