Zilla Parishad Sabhadhipati: উত্তরবঙ্গে জেলা সভাধিপতি পদে নারীদের গুরুত্ব, কোথায় কাদের পদে আনল তৃণমূল?
Zilla Parishad Sabhadhipati: জলপাইগুড়ি জেলা পরিষদে সভাধিপতি ও সহ সভাধিপতি পদে মহিলাদেরই বসিয়েছে তৃণমূল। এমনকী উত্তরবঙ্গের আরও তিনটি জেলায় সভাধিপতি করা হলো মহিলা সদস্যদেরই।
কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন সুমিতা বর্মন। উত্তর দিনাজপুরে করণিদিঘির বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পাল। আলিপুরদুয়ারে জেলা সভাধিপতি হলেন স্নিগ্ধা শৈব।

দলের নির্দেশেই উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি হলেন পম্পা পাল। সহকারী সভাধিপতি হলেন গোলাম রসুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা জয়ী হয়েছেন। ২৬ আসন বিশিষ্ট উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস জেতে ২৩টি আসনে। বিরোধীরা সভায় উপস্থিত হলেও বোর্ড গঠনে প্রার্থী দেয়নি। পম্পা জিতলেও দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেটা সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ।

কোচবিহার জেলা জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন সুমিতা বর্মন। সহকারী সভাধিপতি হয়েছেন আব্দুল জলিল আহমেদ। সুমিতার কথায়, এই জয় তৃণমূল কংগ্রেসের জয়, সাধারণ মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষের পাশে থেকে সবরকমের কাজ করার চেষ্টা করব। গ্রামের রাস্তাঘাট ও নিকাশির উন্নয়ন করব।

আলিপুরদুয়ার জেলাতেও মহিলা জনপ্রতিনিধির উপরই ভরসা রাখল শাসক দল। বিদায়ী সভাধিপতি শীলা দাস সরকারের পর এবারেও কালচিনি ব্লক থেকে জিতে আসা স্নিগ্ধা শৈবকে জেলা পরিষদের সভাধিপতি করা হলো। স্নিগ্ধা হাই স্কুলের শিক্ষিকা। এবার সভাধিপতির পদটি তফশিলি উপজাতিদের জন্যে সংরক্ষিত ছিল।
সহকারী সভাধিপতির পদে ফের মনোনীত হয়েছেন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক থেকে জিতে আসা মনোরঞ্জন দে। ১৮ আসন বিশিষ্ট আলিপুরদুয়ার জেলা পরিষদ এবার বিরোধীশূন্য। যদিও এবার সভাধিপতির পদে বসার দাবিদার ছিলেন অনেকেই। শেষ পর্যন্ত স্নিগ্ধা শৈব চেয়ারে বসলেন। যদিও তৃণমূলের অন্দরে তা নিয়ে রয়েছে চাপা গুঞ্জন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications