Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মঞ্চে শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গে বিজেপির মঞ্চে তৃণমূল নেতার দল বদল

উত্তরবঙ্গের মালবাজারে সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভায় উপস্থিত থাকলেন পাহাড়ের অন্যতম মুখ বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন বিজেপির দিকে গিয়েছে। এই কথা আগেই সামনে এসেছিল। এবার বিজেপির সভায় উপস্থিত থাকলেন বিমল গুরুং।

তৃণমূলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন হয়েছিল বিমল গুরুংয়ের। পাহাড়ে তিনি বিজেপিকে সমর্থন করছেন কী না। তাই নিয়ে জোর চর্চা চলছিল। যদিও পরে জানা গিয়েছে, গেরুয়া শিবিরকে সমর্থন করছেন বিমল গুরুং।

বুধবার মালবাজারের রথখোলা মাঠে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমল গুরুংকে সঙ্গে নিয়েই তিনি মঞ্চে উঠেছিলেন। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার নেতা লুইস কুজুর, নাগরাকাটা বিধানসভার তৃণমূল নেতা অমরনাথ ঝা এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই আক্রমণ করেন শুভেন্দু। মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা, আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও আক্রমণ করেন।

শুভেন্দু বলেন, " নরেন্দ্র মোদী বলেছিলেন বিভিন্ন প্রকল্পে রাজ্যে টাকা পাঠিয়েছিলেন। কিন্তু এখানকার মানুষ সেই সুবিধা পায়নি। কারণ, তৃণমূল কংগ্রেস সেই সুবিধা মানুষকে পেতে দেয়নি।"

উত্তরবঙ্গে এতদিন কোনও উন্নতি হয়নি। এখানে এইমসের জন্য জায়গা চায় কেন্দ্র। কিন্তু তারা দেয়নি। গোটা অরণ্যে এত জঙ্গল ছিল। কিন্তু তৃণমূল গাছ কেটে পাচার করছে বলেও তিনি অভিযোগ করেন। চন্দন গাছ পাচার করতে গিয়ে এক তৃণমূল ব্লক সভাপতি গ্ৰেফতার হয়েছিলেন বলেও দাবি করেন শুভেন্দু।

মানুষ এবারও বিজেপির সঙ্গে থাকবেন। এমনই আশা রাখছেন শুভেন্দু৷ এদিন শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালির বেশ কয়েকজন মহিলা। তাদের মধ্যে একজন বক্তব্যও রাখেন মঞ্চ থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+