Suvendu Adhikari: 'সন্দেশখালির বদলা নিতে হবে', দিনহাটা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর
এবারের ভোটের বিজেপির মূল অস্ত্র যে সন্দেশখালি সেটা আবারও প্রমাণ হয়ে গেল। উত্তরবঙ্গের দিনহাটায় নির্বাচনী প্রচারে গিয়ে সন্দেশখালির মা-বোনেদের জন্য সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিশীথ প্রামাণিকের প্রচারের সভা থেকে সুর চড়ালেন সন্দেশখালির বদলা চাই।
সন্দেশখালিতে যে ভাবে মা-বোনেদের উপর অত্যাচার করা হয়েছে তার বদলা নিতে হবে। সেকারণে দিনহাটা বাসিন্দারা যাতে বিজেপিকে ভোট দেন তার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মহিলা ভোটারদের টার্গেট করেই শুভেন্দু অধিকারী বলেছেন মা-বোনেদের অধিকারের কথা ভেবেই মোদী সরকার সংসদে সংরক্ষণ এনেছে।
যাতে তাঁরা গিয়ে তাঁদের সুবিধা অসুবিধার কথা বলতে পারেন।

নাগরিকত্ব আইন ইস্যুতেও এদিন সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন CAA নিয়ে উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। নাগরিকত্ব আইন লাগু হওয়ার পর থেকে কারোর নাগরিকত্ব যায়নি। তারপরেও শাসক দল এই নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেকারণে এদের হাত থেকে বাঁচতে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দিনহাটায় প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামানিকের নাম না করে তঁকে নিশানা করে বলেছিলেন গুণ্ডা-মাফিয়াদের প্রার্থী করেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটায় তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহর সঙ্গে তীব্র বিবাদ রয়েছে নিশীথ প্রামাণিকের। কয়েকদিন আগে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালায় উদয়ন গুহর অনুগামীরা। এই নিয়ে দিনহাটার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।
প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটে কিন্তু শাসক দলের বিরুদ্ধে বিজেপির মূল হাতিয়ার এই সন্দেশখালি। এবার সন্দেশখালিকে সামনে রেখেই লোকসভা ভোটের ময়দানে নেমেছে বিজেপি। সন্দেশখালিতে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। যিনি শাহজাহান শেখদের বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছিল। গ্রামের প্রতিবাদী মহিলাকে প্রার্থী করে যাকে বলে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। যতবার বিজেপির নেতারা রাজ্যে প্রচারে এসেছেন ততবার সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছেন। উত্তরবঙ্গে আগামী ১৯ মে ভোট। প্রথম দফার ভোটেও প্রচার মঞ্চ থেকে সেই সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। আজ সকালে প্রচারে আসার আগে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে দিচ্ছে না নির্বাচন কমিশন এই নিয়ে মিথ্যে প্রচার করছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী।
তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছিলেন ৯ তারিখই নির্বাচন কমিশন জানিয়েদিয়েছিল রাজ্য সরকারকে যে তারা সাহায্য করতে পারবেন। অর্থাৎ ঝড়ে যাঁরা বাড়ি ঘর হারিয়েছেন তাঁদের বাড়ি ঘর তৈরি করে দিতে পারবেন। কিন্তু তৃণমূস কংগ্রেস মিথ্যে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কমিশন এবং বিজেপিকে একযোগে নিশানা করে বলেছিলেন এরা কাউকে ঘর দেবেও না আবার ঘর তৈরি করে দিতে চাইলে সেটাও করতে দেবে না।












Click it and Unblock the Notifications