দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের জন্য বিপ্লব দেবকে আহ্বান করলেন সুকান্ত মজুমদার
দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তিনি। রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা বিপ্লব দেবকে মঞ্চ থেকেই আমন্ত্রণ জানালেন সুকান্ত মজুমদার। "জেলার উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করি।" বালুরঘাটে মেডিকেল কলেজ হাসপাতাল করার ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবেন, এলাকার সাংসদ সুকান্ত মজুমদার।
এবারের লোকসভা ভোটে প্রবল লড়াই করে শেষপর্যন্ত জয় পেয়েছেন সুকান্ত মজুমদার। তিনি এখন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী। জয়ের পর বৃহস্পতিবার প্রথমবার জেলায় ফিরলেন সুকান্ত মজুমদার। তাঁকে অভিবাদন জানাতে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মান জানানো হয়। বিজেপি নেতারা তাঁকে সম্বর্ধনা দেন। বক্তব্য রাখতে গিয়ে জেলার উন্নয়নের বার্তা দিলেন সুকান্ত মজুমদার। দক্ষিণ ভারতের জন্য এই জেলা থেকে এবার ট্রেন যাবে, জানান তিনি। বিপ্লব দেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন নির্বাচনে। তিনি হেরে গিয়েছেন। সুকান্ত মজুমদার বিপ্লব দেবকে জেলার উন্নয়নের জন্য আহ্বান জানালেন।
জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল করার দাবি রয়েছে তিনি কেন্দ্রের কাছে ভিসা আবেদন করবেন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারের কাছে এই আবেদন করতে হয় হলেই কেন্দ্র দাবি পূরণ করে সে ক্ষেত্রে দেব এগিয়ে আসুন তিনি রাজ্যের মন্ত্রী তিনি এই বিষয়ে রাজ্য সরকারের থেকে সবুজ সংকেত নিন কেন্দ্রের থেকে টাকা আনার দায়িত্ব সুকান্ত মজুমদার একথাই আজ জানালেন বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার।
কেন্দ্র একসঙ্গে ২০০ ৩০০ কোটি টাকা দেয় সেই টাকাতেই উন্নয়ন হবে জেলার তৃণমূলকেও এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি গঙ্গারামপুর এলাকার বিজেপি কর্মী সমর্থক ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত তাদের কাছে তিনি কৃতজ্ঞ কারণ গঙ্গারামপুর এলাকা থেকেই ১৪ হাজারের বেশি ভোটের লিড তিনি পেয়েছেন
ধমকে চমকে, ভয় দেখিয়ে মানুষের ভোট পাওয়া যায় না। সে কথাও বললেন সুকান্ত মজুমদার। আগামী দিনে জেলার উন্নয়নের জন্য আরও কাজ হবে। কিছু দিনের মধ্যেই জেলার বাকি অংশে সোলার লাইট লাগানোর কাজ শুরু হবে। এ কথাও জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
এদিন প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ঢাক বাজিয়ে মিছিল করা হয়। শঙ্খ বাজানো হয়। পথে লোজজন তাঁকে
বরণ করার জন্য অপেক্ষা করেছেন।












Click it and Unblock the Notifications