Sukanta Majumdar: স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল বালুরঘাট! সুকান্তকে ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ
Sukanta Majumdar: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বালুরঘাট কেন্দ্র থেকে এবারও নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার। এরপরেই তাঁকে মন্ত্রিসভায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে দুটি মন্ত্রকের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতির কাঁধে। প্রতিমন্ত্রী হয়েছেন মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ ডেভোলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন। স্বভাবতই খুশির হাওয়া বালুরঘাট শহরজুড়ে।
১৯৪৭ সালের পর বালুরঘাট থেকে কোন নির্বাচিত সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থান পায়নি। এবারই প্রথম বালুরঘাটের নির্বাচিত কোনো সংসদ (Sukanta Majumdar) দুটি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর তাই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বালুরঘাটবাসীদের প্রত্যাশা সুকান্তবাবুর উপর অনেক।

বালুরঘাট গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী বলেন, 'এটা নিঃসন্দেহে আনন্দের যে বালুরঘাটের জনপ্রতিনিধি (Sukanta Majumdar) কেন্দ্রীয় মন্ত্রিসভায় দুটি দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। এর আগে বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পায়নি। আমরা আশা করব যেহেতু সুকান্ত মজুমদার নিজে একজন শিক্ষক এবং তিনি শিক্ষা দপ্তর এরই প্রতিমন্ত্রী হয়েছেন তাই তিনি জেলার সার্বিক শিক্ষার উন্নয়নের জন্য চেষ্টা করবেন বলে আশা রাখেন মহুয়াদেবী।
একই সঙ্গে বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের কথাও বলছেন সে জেলার শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, বালুরঘাটে যে বিশ্ববিদ্যালয়টি চালু হয়েছে তার পরিকাঠাম উন্নয়ন করার বিশেষ দরকার। বিশ্ববিদ্যালয়টির এখনও পর্যন্ত বিশেষ কিছু উন্নতি হয়নি বলেই অভিযোগ তাদের।
শুধু তাই নয়, এই বিশ্ববিদ্যালয়টি যদি উন্নতি হত তাহলে জেলার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা জায়গা পেতে। এই অবস্থায় সুকান্ত মজুমদারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জেলার মানুষরা।
শুধু তাই নয়, দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাটের সার্বিক উন্নয়নে আগামী পাঁচ বছর সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) চেষ্টা করবেন বলেও আশা জেলার মানুষের। এর সঙ্গে এটাও প্রত্যাশা যে রেল যোগাযোগের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে কলকাতা বা দেশের অন্যান্য জায়গার যে যোগসূত্র স্থাপিত হয়েছে সুকান্ত মজুমদারের হাত ধরে তা ভবিষ্যতেও বজায় থাকবে।'
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমি বালুরঘাট থেকে দুবারে নির্বাচিত সংসদ এবং এবারে দুটি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব মোদিজীর মন্ত্রিসভায় থেকে আগামী পাঁচ বছরে বালুরঘাট তথা জেলা বাসীর প্রত্যাশা পূরণে কাজ করার।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications