রাসপূর্ণিমার পরেই শতাব্দী প্রাচীন রক্ষাকালী পুজোর উৎসবে মাতল দক্ষিণ দিনাজপুর
রাতে কালী পুজোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থীর সমাগম শুরু হয়েছে বোল্লায়। পরিবার পরিজন নিয়ে সবাই আশ্রয় নিয়েছেন মেলা চত্বরে। পুজো দেওয়ার পাশাপাশি মানত দিতেই সকাল থেকে ভিড় জমাচ্ছেন তারা।
দূর দূরান্ত থেকে কেউ তিনবার তো কেউ একাধিকবার বোল্লা এসেছেন। সকলের বিশ্বাস মায়ের কাছে মন থেকে কিছু চাইলে বিফল হয়না। সকলের মনবাসনা তো বটেই অসুখ বিসুখের ক্ষেত্রে সুফল মিলেছে। প্রসঙ্গত, রাসের পরেই উত্তরবঙ্গে বিখ্যাত দক্ষিন দিনাজপুর জেলার বোল্লা এলাকার সাড়ে সাত হাত উচ্চতার রক্ষা কালি পুজোটি চারশো বছরের প্রাচীন।

এই কালী পুজোর পাশাপাশি তিনদিনের মেলা অনুষ্ঠিত হয়। পুজোর সারাদিন তো বটেই, রাতভর কয়েকলক্ষ ভক্ত বা পূর্ণার্থীদের সমাগম হয়। যার ব্যতিক্রম হচ্ছেনা এবারও। পুজোর প্রধান ভোগ খাজা, বাতাসা তৈরি হচ্ছে ক্যুইন্টাল ক্যুইন্টাল। সেখানেই পূর্ণার্থীদের মানত করা অন্তত ৩ হাজার পাঠা বলি হয় প্রতিবার।
পুজোকে ঘিরে তৎপর থাকে পুলিশ ও প্রশাসন। নিরাপত্তায় শতাধিক সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার বসে। মোতায়েন থাকে অন্তত ২ হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী। সেই পুজোকে নিয়েই মুখিয়ে থাকেন পূর্ণার্থী ও সাধারণ মানুষজন। এই পুজোর কোনো তিথি নেই। রাস পূর্নিমার পরের শুক্রবার বোল্লা কালী পুজো হয়ে থাকে প্রাচীন কাল থেকেই। রাজ্য তো বটেই, ভিন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকেও পূর্ণাথীরা এখানে পুজো দিতে আসেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications