মালদহে মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেল তরতাজা ছটি প্রাণ
মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহে৷ তার জেরে কেটে গেল ছটি তরতাজা প্রাণ৷ শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। রাত ১১ টার পর এই ভয়াবহ দুর্ঘটনা হয় বলে খবর৷ দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে এসে একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবরে, ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে ওই পথ দুর্ঘটনা হয়। প্রাণ গেল ছয় জনের। আশঙ্কাজনক আরও দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রবল আওয়াজ শুনে আশপাশের এলাকা থেকে মানুষজন ছুটে আসে। ওই ভয়াবহ চিত্র তখন দেখা যায়।

জানা গিয়েছে, শনিবার রাতে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদহের দিকে যাচ্ছিছিল। ঠিক সেই সময় গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে ওই দুর্ঘটনা। রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়েছিল। জাইলো গাড়িটি সেই লরিকে গিয়ে সজোরে ধাক্কা মারে। এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গাড়ির ভিতরে লোকজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। গাড়ির বাইরেও শরীরের অংশ ছড়িয়েছিটিয়ে যায়। ওই বিভৎস দৃশ্য দেখে সাধারণ মানুষরাও হতচকিত হয়ে যায়। পুলিশ দ্রুত ওই জায়গায় এসে পৌঁছায়। রক্তাক্ত অবস্থায় সকলকেই উদ্ধার করা হয়। দ্রুত তাদের মালদহ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন আগেই পাঁচ জন মারা গিয়েছে। আরও একজন পরে রবিবার সকালে মারা যায়।
ওই গাড়িতে মোট সাত জন ছিল বলে খবর। ছয় জনের মৃত্যু হয়েছে। আরেক জনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। গাড়িটির সামনের দিক সম্পূর্ণ তুবড়ে গিয়েছে। গাড়িটি অত্যন্ত গতিতে চালানো হচ্ছিল। প্রাথমিকভাবে এই কথা মনে করা হচ্ছে। সেই কারণেই কি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে? না কী গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিল? পুলিশ তদন্ত শুরু করেছে।
যারা মারা গিয়েছে, তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এই কথা জানিয়েছে পুলিশ। সকলের পরিবারেই দুর্ঘটনার খবর পৌঁছেছে।












Click it and Unblock the Notifications