"জেলে পাঠাবেন? আমি তৈরি" কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা হাইকোর্টের এসএসসি দুর্নীতির এই রায় মানছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করছেন। এই রায় বেআইনি। সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে সভা করলেন। সোমবার দুপুরে চাকুলিয়ার শিরশি আইএম সিনিয়র মাদ্রাসা মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই আক্রমণাত্মক মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কয়েক গুণ সুর চড়িয়ে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি।

হাইকোর্টের সোমবারের রায়কে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপির বিচারালয়। বিজেপির লোকদের এখানে বসিয়েছে। এই রায় বেআইনি। শীর্ষ আদালতে যাব।" শুধু তাই নয়, গ্রেফতারি প্রসঙ্গেও কড়া মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। "জেলে পাঠাবেন? আমি তৈরি।" এমন কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিয়ে দীর্ঘ সময় ধরে রাজ্যে রাজনৈতিক চর্চা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে আঙুল তুলেছেন। তাঁর নিশানায় সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য থেকে অন্যান্য আইনজীবীরা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় দাবি করেছিলেন, কারও চাকরি যাবে না। রাজ্যে শিক্ষকদের জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হচ্ছে। সকলকে চাকরিতে নিয়োগ করা হবে।
সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা হয়েছিল। চাকরিতে কোনও অতিরিক্ত শূন্য পদ তৈরি করা যাবে না। সেই বক্তব্য জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিন রায়গঞ্জে সভা থেকে আরও বেশি আক্রমণাত্মক মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়।
টাকা দিয়ে চাকরি হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে বহু লোক চাকরি পেয়েছে। এসএসসি মামলার রায়ে গোটা প্যানেলকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে প্যানেল তৈরি হবে। অর্থাৎ অযোগ্যদের চাকরি গেল। শুধু তাই নয়, সকলকে মাইনে ফেরত দিতে হবে। আগামী এক মাসের মধ্যে সুদ সহ সব টাকা ফিরিয়ে দিতে হবে। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের এই রায়ে অত্যন্ত ক্ষুব্ধ। মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। " চাকরিহারাদের পাশে আছি। হতাশ হবেন না।" এই বার্তা দিয়েছেন তিনি। আরও ১০ লক্ষ চাকরি প্রস্তুত। রায়গঞ্জের মঞ্চ থেকে এই কথাও ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।












Click it and Unblock the Notifications