Rajya Sabha Election 2023: চা বাগানের ছেলে রাজ্যসভার পথে, তফসিলি উপজাতির প্রকাশ গড়ছেন নয়া নজির
Rajya Sabha Election 2023: রাজ্যসভার নির্বাচন ২৪ জুলাই। সেই নির্বাচনের ছয় আসনের প্রার্থী তালিকা আজই চূড়ান্ত করেছে তৃণমূল কংগ্রেস। ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও দোলা সেন রাজ্যসভায় ফিরছেন।
তাঁদের সঙ্গেই রয়েছেন বীরভূমের ভূমিপুত্র, পেশায় অধ্যাপক বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম, সমাজকর্মী সাকেত গোখলে। আলিপুরদুয়ারে তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বরাইকের নামও রয়েছে তালিকায়।

প্রকাশের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আলিপুরদুয়ারে উৎসবের আমেজে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই জেলায় পঞ্চায়েত নির্বাচনের ফল কেমন হবে, জেলা পরিষদ তৃণমূলের হাতে থাকবে কিনা তা স্পষ্ট হবে কাল ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। যদিও তার আগেই সবুজ আবির উড়ল আলিপুরদুয়ারে।
হবে না-ই বা কেন। আলিপুরদুয়ারের তফসিলি উপজাতি সম্প্রদায়ের কোনও ব্যক্তি রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। ৬টি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত। সপ্তম আসন থেকে বিজেপির সাংসদ যেতে পারেন রাজ্যসভায়। এই আসনটিতে তৃণমূল কোনও প্রার্থী দেবে কিনা তা স্পষ্ট নয়। ১৩ তারিখ নির্ধারিত দিনের আগেই অবশ্য প্রার্থী ঘোষণা করবে বিজেপি।

প্রকাশ চিক বরাইক এদিন সাংবাদিকদের বলেন, আমি ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ চাইব আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমার মতো গরিব চা বাগানের ছেলেকে অঞ্চল সভাপতি থেকে দলের জেলা সভাপতি করার পর এবার রাজ্যসভায় মনোনয়ন দিলেন তাঁরা।
রাজ্যসভায় জয়ী হওয়াও নিশ্চিত। এই আবহে প্রকাশের কথায়, এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। দল আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে তার মর্যাদা দেব। গ্রামের সেন্টিমেন্ট বুঝি। এলাকার আদিবাসী, নেপালি, রাজবংশী, বোড়ো, টোটো, মেচ, বাঙালি, বিহারি- সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করব।
একদিকে তফসিলি উপজাতি, অন্যদিকে চা বাগানের প্রকাশকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। আলিপুরদুয়ারে মাটি তৃণমূল কতটা শক্ত করতে পারে এই পদক্ষেপে তা বলবে সময়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications