Loksabha Vote 2024: বাংলাদেশ থেকে শ্লোগান ধার করেছেন মমতা, 'জয় বাংলা' স্লোগানের পাল্টা তোপ আলি ইমরানের
সকাল থেকেই উত্তরবঙ্গে ভোট চলছে জোর কদমে। একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অসান্তির খবরও শোনা যাচ্ছে। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমস আলিকে দেখে গোয়ালপোখরে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তবে মেজাজ হারাননি তিনি।
উল্টে কংগ্রেস প্রার্থীর দাবি, জয় বাংলা স্লোগানে অসুবিধা কোথায়? মুজিবর রহমানের স্লোগান ধার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী তখন তাঁকে দেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ', 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন।

আলি ইমরান রামস ওরফে ভিক্টর তাতে বিন্দুমাত্র গুরুত্ব দেননি। উল্টে মাথা ঠান্ডা করে বলেছেন, 'রিয়েকশন দেওয়ার দরকার কী আছে, যাঁরা মূর্খের মতন কথা বলে। জয় বাংলা তো মুজিবর রহমান সাহেব বাংলাদেশে বলেছিলেন। আর এখানে মুখ্যমন্ত্রী বাংলাকে বাংলার কোনও স্লোগান দিতে পারেননি। বাংলাদেশ থেকে কপি করেছেন। এখন এখানে ভিক্টর ফ্যাক্টর রয়েছে। তাই ওরা আমাকে দেখে জয় বাংলা বলে, মুখ্যমন্ত্রী আমাকে দেখলে ছোকড়া বলেন, দামাল ছেলে বলেন... আমার আলাদা করে কিচ্ছু বলার নেই।'












Click it and Unblock the Notifications