Lok Sabha Election 2024: গাড়ি খুলতেই উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ভোটের মুখে গ্রেফতার বিজেপির প্রভাবশালী এই নেতা

Lok Sabha Election 2024: আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন বাংলায়! ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নির্বাচন কমিশনের। আর এর মধ্যেই বিপুল টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। নাকা চেকিং চলাকালীন বিপুল এই টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনায় এখনও পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি প্রভাবশালী এক বিজেপি নেতা বলে জানা গিয়েছে।ভোটের মুখে (Lok Sabha Election 2024) নজরদারি বাড়িয়েছে কমিশন। বিশেষ করে মানি পাওয়ার রুখতে প্রথমদিন থেকে সতর্ক জাতীয় নির্বাচন কমিশন। এমনকি অবৈধ টাকার রমরমা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।

Lok Sabha Election 2024

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো ফোর্সকে ময়দানে নামানো হয়েছে। আগামী ৭ তারিখ ভোট রয়েছে বাংলার চার লোকসভা কেন্দ্রে। যার মধ্যে রয়েছে মালদহের দুটি আসনও। নির্বাচনকে মাথায় রেখে বাড়ানো হয়েছে নজরদারি।

সেই মতো আজ সোমবার মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় চলছিল নাকা চেকিং। তা চলাকালীনই নগদ টাকা উদ্ধার করে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। উদ্ধার হয় একেবারে কড়কড়ে দু লাখ টাকা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনায় চার চাকার গাড়িসহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ ও ফ্লাইং স্কোয়াড। উদ্ধার হয় ১ লক্ষ ৯৫ হাজার পাঁচশো টাকা। শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন। কিন্তু বিপুল এই টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন তিনি?

এই প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, সম্পূর্ণটাই ব্যবসার টাকা। আর সেটা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। যদিও টাকার সঠিক উৎস জানাতে না পারায় নগদ ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি কমিশন প্রতিনিধিদের। এমনকি নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত বলেও দাবি কমিশনের। এরপরেও কীভাবে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা তা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও ভোটের মরশুমে এভাবে নহদ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, হারবে জেনে ভোটের আগে টাকা ছড়াচ্ছে বিজেপি। নগদ টাকা ছড়ানো হচ্ছে। এই বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, যে দলের নেতা হোন না কেন, কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনায় রীতিমত অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই টাকার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে মন্তব্য নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+