মোদীর মুখে আদালতে চাকরিহারাদের প্রসঙ্গ! মালদহের সভা থেকে বাম-কং-তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর
Lok Sabha Election 2024: ফের একবার বাংলায় ভাষণ শুরু এবং বাংলায় স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের দ্বিতীয় দফার দিন মালদহে করা সভায় তিনি স্লোগান দেন এই বার, জনগণ সমবেত স্বরে বলে মোদী সরকার। তারপর তিনি মঞ্চ থেকে বাম ও তৃণমূলকে নিশানা করেন।
প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, যে বাংলা একটা সময় দেশের বলিদানে নেতৃত্ব দিয়েছে, সব ক্ষেত্রে বাংলা ছিল আগে, সেই বাংলা প্রথমে বামেদের শাসনে তারপর তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন বাংলায় কমিশন ছাড়া কোন কাজ হয় না। তিনি অভিযোগ করেন, উন্নয়নের বদলে বাংলায় হাজার কোটি দুর্নীতি হয়েছে।

তৃণমূলের দুর্নীতির ফল ভুগছে জনগণ
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দুর্নীতি করেছে তৃণমূল আর তার ফল ভুগতে হচ্ছে জনগণকে। এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন ছাব্বিশ হাজার মানুষ রুটি-রুজি হারিয়েছে এই তৃণমূলের জন্য। তিনি অভিযোগ করেন, তৃণমূল যুব সমাজের উন্নয়নের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তৃণমূল যুবকদের ভবিষ্যত নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
মহিলাদের মান-মর্যাদা নষ্ট করেছে
তিনি বলেন কেন্দ্র থেকে যে টাকা পাঠায়, তা খেয়ে নেয় তৃণমূলের নেতারা। মা-মাটি-মানুষের নামে ক্ষমতায় আসা তৃণমূল মহিলাদের মান-মর্যাদা নষ্ট করেছে। তিনি বলেন, কেন্দ্রের সরকার উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের বন্দোবস্ত করেছে।
বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ
প্রধানমন্ত্রী মোদী মালদহের সভা থেকে একসঙ্গে বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন এরা সবাই তুষ্টিকরণে ব্যস্ত। রাজ্যের উন্নয়নে প্রথমে বামেরা পরে তৃণমূল বাধা দিয়েছে। তিনি বিরোধী ইন্ডিয়া ব্লককেও আক্রমণ করেন।
বাংলার প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে
প্রধানমন্ত্রীর মুখে এদিন উঠে আসে মালদহের বিখ্যাত আমের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী মোদীর মুখে এদিন ছিল বাংলার প্রশংসাও। তিনি বলেছেন, পরের জন্ম যেন বাংলাতেই হয়। বাংলার মানুষের তপস্যা বিফলে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নের মাধ্যমে এই ভালবাস ফিরিয়ে দেবেন।
#WATCH | West Bengal: Addressing a public rally in North Malda, PM Narendra Modi says, "We say that the mangoes and 'makhana' produced by the farmers of Malda is world famous. The income of these farmers should increase, for which, we will set up a food processing industry. TMC… pic.twitter.com/WdHRDljW7P
— ANI (@ANI) April 26, 2024
উপচে পড়া ভিড়
উত্তরবঙ্গের তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্র ভোট চলছে শুক্রবার। এদিনই পাশের দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই কেন্দ্রে তৃতীয় পর্যায়ে ৭ মে ভোট হতে চলেছে।
শুক্রবার মালদহ উত্তর এবং দক্ষিণ দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকায় অনুষ্ঠিত হয় এই জনসভা। দশটা পঁয়তাল্লিশ নাগাদ পূর্ণিয়া থেকে হেলিকপ্টার করে মালদা এসে পৌঁছন প্রধানমন্ত্রী।
বেলা ১১ টা নাগাদ জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সকাল থেকে সমাবেশস্থলে বিজেপি কর্মীদের উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিজেপি কর্মীরা।
মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আসতে শুরু করেন কর্মীরা। তার পাশাপাশি দক্ষিণ মালদা কেন্দ্রের দুটি বিধানসভা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এবং সামশেরগঞ্জ বিধানসভা থেকেও বিজেপি কর্মীরা এই সভায় যোগ দেন।
বিজেপির কাছে চ্যালেঞ্জ
বিজেপির লক্ষ্য হল ২০১৯-এর ফলাফল ধরে রাখা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটিই গিয়েছিল বিজেপির দখলে। একটি আসন দক্ষিণ মালদহ গিয়েছিল কংগ্রেসের দখলে। অন্যদিকে তৃণমূল চাইছে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিতে।
গত চার এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তরবঙ্গে। আবার একই জেলা কোচবিহারের, দুই ভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রী সভা করেন কোচবিহারের রাাসমেলা ময়দানে আর মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায়। ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী বালুরঘাট এবং রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications