West Bengal Panchayat Election Results 2023: বিজেপি শূন্যে নামল উত্তরের ৬ জেলায়, অশনি সংকেত ২৪-এ
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল এই উত্তরবঙ্গ থেকে। তারপর ২০২১-এ তৃণমূল বিজেপিকে কড়া টক্কর দিলেও আধিপত্য ছিল বিজেপিরই। কিন্তু সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে উত্তরবঙ্গে পর্যুদস্ত করে ছেড়েছে বিজেপি।
উত্তরবঙ্গে নিজেদের খাসতালুকে কি না বিজেপি ৬ জেলায় শূন্য। যদি পাহাড়কে বাদ দেওয়া হয় সমতলের ৬ জেলায় মধ্যে ৪ জেলায় জেলাপরিষদে হোয়াইট ওয়াশ হয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দ৭িণ দিনাজপুরও।

এই পরিস্থিতিতে বিজেপি লোকসভা নির্বাচের ১০ মাস আগে মুথ থুবড়ে বললেও কম বলা হয়। যদিও বিজেপি সে কথা মানতে নারাজ। বিজেপির কথায়, এই নির্বাচনে কোনো জনমতের প্রতিফলন ঘটেনি। ফলে বিশ্লেষণ করা না করা দুই সমান। লোকসভা নির্বাচনে দেখবেন ছবি বদলে গিয়েছে।
তবুও যদি পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের ভোটকে মান্যতা দেওয়া হয়, তবে দেখা যাচ্ছে বিজেপির হাল পরিস্থিতি মোটেও ভালো নয়। পাহাড়ে বিজেপির মহাজোট ধাক্কা খেয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে সব আসনে জিতেছে বিজিপিএম। আর সমতলের ৬টি জেলায় তৃণমূলের জয়জয়কার।
কোচবিহার ৩৪ আসনের জেলা পরিষদে তৃণমূল পেয়েছে ৩২টি আর বিজেপির দখলে গিয়েছে ২টি আসন। আলিপুরদুয়ারে ১৮-য় ১৮ তৃণমূল। জলপাইগুড়িতেও হোয়াইট ওয়াশ বিজেপি। তৃণমূল ২৪টি আসনেই জয়ী হয়েছে। উত্তর দিনাজপুরে ২৬টির মধ্যে তৃণমূল ২৩ ও কংগ্রেস ৩টি আসন পেয়েছে। বিজেপি শূন্য। সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরেও সেই এক চিত্র। তৃণমূল ২১টিতেই জয়ী হয়েছে। আর মালদহে ৪৩টির মধ্যে তৃণমূল ৩৪ ও বিজেপি ৪। কংগ্রেস এখানে ৫টি আসনে জয়ী হয়েছে।
এই অবস্থায় বিজেপির পক্ষে লোকসভায় কামব্যাক করার চ্যালেঞ্জ রইল। উত্তরবঙ্গে একচেটিয়া আধিপত্য রেখে জয়ী হয়েছিল বিজেপি। সেই আধিপত্য ধরে রাখতে পারল না তারা। মতুয়া বোট ও আদিবাসী ভোট বিজেপির থেকে সরে যাওয়াতেই বিপত্তি বাধল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।












Click it and Unblock the Notifications