Panchayat Election 2023: দেওয়াল লিখনের প্রয়োজন নেই, গায়েই জোড়া ফুল এঁকে অভিনব প্রচার তৃণমূল কর্মীর
ভোটের প্রচার মানেই মিছিল, মিটিং , ব়্যালি, রোড শো কি নেই। গ্রামে গঞ্জে এখন পঞ্চায়েত ভোটের প্রচারে সরগরম পরিস্থিতি। প্রতিদিনই মিছিল, পতাকা নিয়ে বাড়ি ঘুরছেন প্রার্থীরা। কিন্তু জলপাইগুড়িতে দেখা গেল এক অভিনব প্রচার।
তৃণমূল কর্মী শৈলেন তন্ত্রের প্রচার নজর টানছে জলপাইগুড়িতে। পরনে তাঁর জামা নেই। তার পরিবর্তে সারা শরীরে রং মেখে তৃণমূল প্রার্থীর নাম ও দলীয় সিম্বল এঁকেছেন। হাতে দলের পতাকা নিয়ে বালাপাড়ায় মানুষের কাছে গিয়ে তাকে ভোট প্রচার করতে দেখা গেল শনিবার। দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল করছেন জলপাইগুড়ি সদর ব্লকের বালাপাড়ার বাসিন্দা শৈলেন তন্ত্র।

তিনি বলেন, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রার্থী বিকাশ বসাক, পঞ্চায়েত সমিতির অসীম রায় ও জেলা পরিষদের প্রণয়ীতা দাসের হয়ে প্রচার করছি। নিজেই খালিগায়ে প্রচারের পরিকল্পনা করি। মানুষের সাথে কথা বলছি। ভোটের প্রচার করছি। ভালোই সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

শৈলেন তন্ত্রের এই অভিনব প্রচার নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। এঅনেকেই তাঁকে দেখতে আসছেন। অনেকের বাড়ি না গে লেও তাঁরা বাড়ি থেকে বেড়িয়ে এসে দেখছেন। প্রার্থীদের হয়ে শৈলেন তন্ত্রের এই অভিনব প্রচার জনপ্রিয় হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications