Pahar Bandh: দার্জিলিং সহ পাহাড়জুড়ে চলছে বনধ, উত্তরে বসেই নজর রাখছেন মমতা
Pahar Bandh: পুজোর মুখে বোনাসের দাবিতে আজ সোমবার ১২ ঘন্টার পাহাড় বনধ চলছে। সকাল ৬টা থেকে এই বনধ শুরু হয়েছে। বনধকে ঘিরে বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তির খবর সামনে আসে। যদিও বিশাল পুলিশবাহিনীকে পাহাড়ের বিভিন্ন অংশে মোতায়েন করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং সহ পর্যটকস্থানগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।
তাৎপর্যপূর্ণ ভাবে এই ধর্মঘট (Pahar Bandh) যখন চলছে, সেই সময় উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (West Bengal CM)। ফলে আরও বেশী সতর্ক প্রশাসনের আধিকারিকরা। যা খবর, সেখানে বসেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক প্রধান।

শ্রমিক সংগঠনের সঙ্গে বেঠকে সমাধান সুত্র না মেলায় আজ সোমবার এই ১২ ঘন্টার পাহাড় বনধের ডাক দেয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। রবিবার অনেক রাত পর্যন্ত চা বাগান মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক হয় শ্রমিক ভবনে।
শ্রমিক ভবনের সামনে ২০ শতাংশ বোনাসের দাবিতে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল চা বাগানের শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষ ১৩ শতাংশ বোনাসের দাবিতে অনড় থাকে। অন্যদিকে শ্রমিকরাও ২০ শাতাংশের বোনাসের দাবিতে অনড়। মালিক পক্ষের সাথে বৈঠক এদিন কার্যত নিস্ফলে পরিণত হয়।
এরপরই আজ সোমবার ১২ ঘন্টার বনধের ডাক দেয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। সকাল ৬ টা থেকো সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনধের ডাক দেয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। এদিকে এদিন সকাল থেকেই পাহাড়ে এই বনধের ব্যাপক প্রভাব পড়েছে। কোনও দোকান পাট এখনও পর্যন্ত খোলে নি। পাহাড় থেকে সমতল কিংবা সমতল থেকে পাহাড়ে কোনো গাড়ি যাতায়াত করছে না।
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক সর্বত্র একই চিত্র। পাহাড়ে প্রায় সমস্ত আঞ্চলিক দলগুলো শ্রমিকদের বোনাসের দাবিকে ন্যায্য দাবি বলে জানিয়ে এই বনধকে সমর্থন করেছে। স্বাভাবিক ভাবেই এই বনধ শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পাহাড়ে। তবে জরুরিকালিক সমস্ত পরিসেবা এই বনধের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি ছাড় দেওয়া হয়েছে পর্যটকদেরও। যারা ফিরতে চাইছেন তাদেরকে নামতে দেওয়া হচ্ছে।
তবে সকালের দিকে সাময়িক কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে পাহড়ে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ এবং র্যাফ। বনধ সমর্থনকারীরাও রাস্তায় নেমে সবদিক পর্যবেক্ষক করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications