Rahul Gandhi: সাইকেলে চেপেই মালদা, দেখা করবেন রাহুলের সঙ্গে! এই ব্যক্তির বয়স জানলে আঁতকে উঠবেন

Rahul Gandhi: মালদায় পদযাত্রা করবেন রাহুল গান্ধী! বুধবারের এই কর্মসূচি ঘিরে একেবারে তুঙ্গে জেলার রাজনীতি। আর এর মধ্যেই একেবারেই সাইকেল নিয়ে সটান মালদায় হাজির ৭৩ বছর বয়সী এই বৃদ্ধ। যাকে দেখে একেবারে চমকে গিয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা! আশ্চর্য হয়েছেন নিরাপত্তা থাকা কর্মীরাও।

লোকসভা নির্বাচনের আগে ফের ময়দানে রাহুল গান্ধী (Rahul Gandhi)। মণিপুর, বাংলা হয়ে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন তিনি। আর সেই যাত্রা নিয়ে বুধবার মালদায় আসছেন রাহুল। পদযাত্রার পাশাপাশি সভা করার কথা আছে। আর সেই সভায় যোগ দিতেই মালদায় হাজির ৭৩ বছর বয়সী এই বৃদ্ধ।

Rahul Gandhi:

নাম প্রভাত দাস। বয়স ৭৩। বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার প্রতন্ত গ্রাম সিমলন এলাকায়। দীর্ঘদিন ধরেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত প্রভাতবাবু। বংশ পরম্পরায় কংগ্রেসের কর্মী-সমর্থক। আর সেই ভালোবাসার টানেই একেবারে পূর্ব বর্ধমান থেকে সাইকেল নিয়ে ভারত জড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে মালদহে পৌঁছে গিয়েছেন ওই বৃদ্ধ।

তবে রাহুল গান্ধীর (Rahul Gandhi) যাত্রায় অংশ নিতে প্রথমে মণিপুর যান। কিন্তু সেখানে একাধিক বিধি-নিষেধ ছিল। আর তা থাকায় সে রাজ্যে ঢুকতে পারেননি প্রভাত। সেখান থেকেই মালদহে রাহুলের আসার খবর পান তিনি। যেমনইউ শোনা তেমনই কাজ। একেবারে সোজা সাইকেল নিয়ে মালদহে হাজির।

প্রভাস দাস বলেন, ২২ ডিসেম্বর আমি যাত্রা শুরু করেছি পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রাম থেকে। ক্রমাগত সাইকেল চালিয়ে অসমের ডিমাপুরে গিয়ে একদিন অপেক্ষা করেছি। আমি জানতে পারলাম মণিপুরে যাওয়া হবে না। কারণ ওখানে রেস্ট্রিক্টেড আছে। বাইরের লোকদের সেখানে যেতে দেবে না। আর সেখান থেকে অবশেষে অনেক পথ পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন মালদা।

বুধবার রাহুল গান্ধীর সভায় যোগ দেবেন প্রভাস। এমনটাই খবর। তবে তাঁর লক্ষ্য, কংগ্রেসের ভারত জোড় নেয়যাত্রায় অংশগ্রহণ করা নয়। বরং আগামী লোকসভা নির্বাচনে নিজের প্রিয় দলের জয়ের শরিক হতে চান তিনি।

বলে রাখা প্রয়োজন, সকালেই মালদায় পৌঁছবেন রাহুল। সে জেলায় মধ্যাহ্নভোজের কথা ছিল তাঁর। সরকারি একটি গেস্ট হাউসে সেই ব্যবস্থা করা হয়। কিন্তু তা বাতিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বুধবারই মালদাতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সকালে পদযাত্রা করবেন বলে সূত্রের খবর। আর সেই কারণ দেখিয়েই প্রশাসন সরকারি গেস্ট হাউসে রাহুলের দুপুরে খাওয়ার কোনও অনুমতি দেয়নি। আর তাতে চরম ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+