North Bengal Medical College: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও...! সিবিআই চেয়ে অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের
North Bengal Medical College: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Doctor Death) দুর্নীতির ছায়া এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও! শুধু দুর্নীতি নয়, থ্রেট কালচার সহ মার্কশিট নয়ছয়ের অভিযোগ। আর সেই সমস্ত অভিযোগের তদন্ত প্রয়োজন। আর সেই দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা।
একই সঙ্গে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে সিবিআই তদন্তেরর কথা বলা হয়েছে। আরজি কর ঘটনার প্রতিবাদ সহ ন্যায় বিচারের দাবিতে বাংলা জুড়ে আন্দোলন চলছে। রাস্তায় নামছেন সাধারণ মানুষ। এই অবস্থায় বিজেপি সাংসদের চিঠি খুবই গুরুত্বপূর্ণ (North Bengal Medical College)।

এদিন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির তরফে শিলিগুড়ির হাসমিচকে ঘটনার প্রতিবাদে একটি অবস্থান বিক্ষোভ করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে এদিন যোগ দেন রাজু বিস্তা সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা। আর সেই মঞ্চ থেকেইও আরজি করের ঘটনার জন্য শাসকদলকে দায়ী করেন। একই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন।
উল্লেখ্য, আরজি কর ঘটনার পর যখন গোটা রাজ্য প্রতিবাদে উত্তাল সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আগামী শারদোৎসবের কথা স্মরণ করিয়ে দিয়ে সকলকে উৎসবে ফেরার বার্তা দেন। মুখ্যমন্ত্রীর এই উৎসবে ফেরার বার্তাকে লজ্জ্বাজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে ভর্ৎসনা করেন বিজেপি সাংসদ।
তিনি বলেন, আমরা সেদিন শারদীয়া ও দীপাবলী পালন করব যেদিন মুখ্যমন্ত্রী তার পদ থেকে অপসারিত হবেন। এদিকে আরজি কর ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও ব্যাপক দুর্নীতি সহ থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। সাংসদের কথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুর্নীতির সঙ্গে এখানকার কিছু চিকিৎসক যেমন জড়িত তেমনই আরজি করেরও কিছু চিকিৎসক জড়িত।
সে কারনেই এর তদন্তভারও সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানান রাজু বিস্ত। তিনি আশাবাদী, খুব শীঘ্রই সিবিআই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুর্নীতির তদন্তভারও হাতে নেবে।
তার আরও অভিযোগ, এই গোটা ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী জড়িত। রাজ্য তথ্য প্রমাণ লোপাট করলেও এই ঘটনায় যারা জড়িত সবাইকে জেলে যেতে হবে। বাদ যাবে না মুখ্যমন্ত্রীও। তাঁর কথায়, সিবিআই (CBI) হল দেশের সবচেয়ে স্মার্ট এজেন্সি। যদিও এই বিষয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ শাসকদলের।












Click it and Unblock the Notifications