পুজোর মুখেই 'ভয়ঙ্কর' অবস্থা, একটা অংশই পুরো...বেড়াতে যাওয়ার আগে জানুন পরিস্থিতি

North Bengal landslide: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja 2024) আর ১৫ দিনও বাকি নেই। আগামী সপ্তাহেই মহালয়া। একেবারে শেষ বেলায় প্রস্তুতি। আর এর মধ্যেই ফের একবার বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। একেবারে পুজোর মুখে গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফের ধাক্কা খেতে চলেছে উত্তরের পর্যটন।

এমনটাই আশঙ্কা ব্যবসায়ী মহল। যদিও ঘটনার (North Bengal landslide) খবর পেয়েই ঘটনাস্থলে পৌছন প্রশাসনের আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

North Bengal landslide

বলে রাখা প্রয়োজন, বর্ষার আগে থেকেই মাঝে মধ্যেই বৃষ্টি হলেই ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত (North Bengal landslide) হয়ে পড়ে। ফলে বন্ধ করে দিতে হয় ওই পথ। সম্প্রতি তিস্তার জলে এই সড়কের একাংশ ধসে গিয়েছিল। একেবারে রাস্তার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে বয়ে গিয়েছে। দিনের পর দিন বন্ধ ছিল এই ১০ নম্বর জাতীয় সড়ক। এমনকি রাস্তা থেকে জল নেমে যাওয়ার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

দীর্ঘদিন শিলিগুড়ি-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে শুরু হয় মেরামতির (North Bengal landslide) কাজ। মঙ্গলবার সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হওয়ার পর বিকেলে ফের শুরু হয় বৃষ্টি। এই বিষয়ে প্রশাসন থেকে আগেই আশঙ্কা করা হচ্ছিল। এমনকি রাতে গুরুত্বপূর্ণ রাস্তাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন। বিপদের আশঙ্কা থেকেই কার্যত সেই সতর্কতা দেওয়া হয়।

প্রশাসনের সেই আশঙ্কা সত্যি করে ১০ নম্বর হাতীয় সড়কের ২৮ মাইল এলাকায় ধস (North Bengal landslide) নামে। এই ধসের জেরে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় কালিম্পং জেলা প্রশাসনের তরফে। মুলত মঙ্গবারের প্রবল বর্ষণে ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ বুধ এবং আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পাহাড়ে। ফলে জাতীয় সড়কটির ভবিষ্যৎ নিয়ে ক্রমশই ভয় বাড়ছে।

এর ফলে পর্যটন ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কায় দিন গুনছেন পর্যটন ব্যবসায়ীরা। বিশেষ করে পুজোর সময় বহু বাঙালি পর্যটক শিলিগুড়িতে নেমে দার্জিলিং, সিকিম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। আর তা যাওয়ার ক্ষেত্রে এটাই একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আর সেখানে বারবার ধস রীতিমত উদ্বেগের জায়গায় (North Bengal landslide) পৌঁছে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+