কোচবিহারে নিশীথ প্রামাণিক হেরেছেন, মদন মোহন মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার বেলায় কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা হয় জলপাইগুড়ির কাছে। গতকালই বিকেলে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতলে দুর্ঘটনাগ্রস্তদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি
আজ মঙ্গলবার কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে ১১ টার পরে মুখ্যমন্ত্রী পুজো দেবেন। এই কথা জানানো হয়। এদিন বেলা বারোটার কাছাকাছি সময়ে মুখ্যমন্ত্রী মন্দিরে পৌঁছান।

উত্তরবঙ্গে জোড়া ফুল ফোটানো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্যতম চ্যালেঞ্জ ছিল। গতবার কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপি দখল করে নেয়। তৃণমূল দলত্যাগী নিশীথ প্রামাণিক বিজেপির টিকিটে সেখান থেকে জয়ী হন। কোচবিহারে বিজেপি যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিল। বিধানসভা নির্বাচনেও কোচবিহারে তৃণমূল হেরে যায়।
এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোচবিহার আসন বিজেপি থেকে ছিনিয়ে নিয়েছে। অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন। সেখানে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জয়ী হয়েছেন। কোচবিহার আসনে জয়ী হওয়া তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। এ কথা মনে করছে রাজনৈতিক মহল।
কোচবিহারে একাধিক জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে জেতার জন্য বারবার আহ্বান করেছেন তিনি। মানুষ তাঁর কথা রেখেছে। সেই কারণে কোচবিহারের বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কারণেই কোচবিহারের মদন মোহন মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া। বাংলার মা মাটি মানুষের নামে এই পুজো। বাংলার মানুষের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থনা। এই কথা জানা গিয়েছে। দলের নেতাদের নিয়ে একটি বৈঠকও করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications