কড়া বিধিনিষেধে ফের একবার খুশীর হাওয়া দার্জিলিং চিড়িয়াখানায়
কড়া বিধিনিষেধে ফের একবার খুশীর হাওয়া দার্জিলিং চিড়িয়াখানায়
রাজ্যে কড়া বিধিনিষেধে ফের একবার খুশীর হাওয়া দার্জিলিং চিড়িয়াখানায়। এবার মা হলো রেড পান্ডা প্রসন্ন। আর বাবা হলো কিম্বু। তাদের তোপকেদারা প্রজনন কেন্দ্রে রাখা হয়েছে। মা সহ শাবক দুজনেই সুস্থ রয়েছে।

সারা দেশে দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক একমাত্র চিড়িয়াখানা যেখানে রেড পান্ডার প্রজনন করানো হয়। আর এই রেড পান্ডা অন্যতম আকর্ষণ এই চিড়িয়াখানার। দেশ বিদেশের পর্যটকরা পান্ডা দেখতেই ছুটে আসেন বারবার। তাদেরই আবার বংশবৃদ্ধিতে স্বভাবতই আনন্দিত পার্কের কর্মীরা।
এবিষয়ে চিড়িয়াখানার অধিকর্তা ধরম দেও রাই বলেন, রেড পান্ডার শাবক জন্ম হওয়ায় আমরা দারুণ খুশী। এটা গোটা রাজ্যের কাছে গর্বের বিষয়। শুক্রবার রাতে পান্ডা প্রসন্ন শাবকটির জন্ম দেয়। তাদের আলাদা করে রাখা হয়েছে। যাতে কোনও রকম বিরক্ত না হয় শাবকটি। শাবকটি জন্ম নেওয়ার পর আমাদের এখানে পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩। এখন চিড়িয়াখানা বন্ধ থাকলেও সব জীব জন্তুকে দেখভাল করা হচ্ছে। সকলেই সুস্থ আছে,ভালো আছে। তবে আমরা নিশ্চিত পান্ডার এই শাবকের জন্য আগামীতে চিড়িয়াখানায় ভীড় উপচে পড়বে। অবশ্য তাকে জনসাধারণের সামনে এখনই আনা হবেনা। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই তুষার চিতার শাবক জন্ম নেয়। সেগুলো এখন বড়ও হয়েছে। তারাও বেশ ভালো আছে বলে চিড়িয়াখানা সুত্রের খবর।












Click it and Unblock the Notifications