গরিবের শত্রু তৃণমূল, বাংলা নতুন বছরে নতুন বাংলার উদয়, শিলিগুড়ি থেকে ঘাসফুল শিবিরকে নিশানা মোদীর

গরিবের শত্রু তৃণমূল, বাংলা নতুন বছরে নতুন বাংলার উদয়, শিলিগুড়ি থেকে ঘাসফুল শিবিরকে নিশানা মোদীর

বাংলায় নতুন বছরে উন্নয়ন করবে বিজেপি (bjp)। এদিন শিলিগুড়ির সভা থেকে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তৃণমূল (trinamool congress) গরিবের শত্রু বলে অভিযোগ করে তিনি বলেছেন, খারাপের শেষ করে ভালোর শুরু হতে যাচ্ছে। গত তিন পর্বে বাংলার নির্বাচনে বিজেপির পক্ষে বাম্পার মত দান হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

 তোলাবাজ ও সিন্ডিকেট মুক্ত বাংলা

তোলাবাজ ও সিন্ডিকেট মুক্ত বাংলা

শিলিগুড়ির সভা থেকে ফের একবার নরেন্দ্র মোদী তোলাবাজ মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, এবার তোলাবাজ মুক্ত বাংলা তৈরি হবে, সিন্ডিকেট মুক্ত বাংলা তৈরি হবে। কাটমানিমুক্ত বাংলা তৈরি হবে। তিনি বলেছেন, বাংলার মানুষ আসল পরিবর্তনের পক্ষে যত মত দিচ্ছেন, দিদির মধ্যে উন্মাদনা ততই বাড়ছে। তিনি এদিন আরও বলেন, আপনি (মমতা) এটাও মনে রাখবেন যে আপনি একা যাবেন না। আপনার সাথে যাবে তোলাবাজ রাও, আপনার সাথে সাথে সিন্ডিকেট কেও যেতে হবে।

বাংলা নতুন বছরে নতুন বাংলার উদয়

বাংলা নতুন বছরে নতুন বাংলার উদয়

বাংলা নতুন বছরে নতুন বাংলার উদয় হবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত ১৫ এপ্রিল বাংলা নতুন বছর শুরু হচ্ছে। আর ভোট গণনা ২ মে। তিনি বলেছেন, ইচ্ছা শক্তি পরিবর্তনের আসল শক্তি। গত তিনটি দফায় বাংলার মানুষ বিজেপিকেই ভোট দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ঈশ্বর দিদিকে বাংলায় উন্নয়ন করার এক সুবর্ণ সুযোগ দিয়েছিল। কিন্তু দিদি সেই সুযোগের সৎ ব্যবহার করেননি। উল্টে বাংলাকে বরবাদ করে ছেড়েছেন। দিদির সঙ্গে উত্তরবঙ্গে ভেদাভেদ সৃষ্টিকারী দুর্নীতি, বাংলা থেকে ভোটব্যাঙ্ক এবং তুষ্টিকরণ রাজনীতি ও বিদায় নেবে বলেও মন্তব্য করেছেন মোদী।

 গৌতম দেবকে নিশানা

গৌতম দেবকে নিশানা

এদিনের সভা থেকে নরেন্দ্র মোদী রাজ্যের মন্ত্রী তথা এবারের নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ির প্রার্থী গৌতম দেবকে নিশানা করেন। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দিদির মন্ত্রীর বাংলার মানুষদের হুমকি দিচ্ছেন, উৎখাত করবেন বলছেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবার নিজের কেন্দ্রের ঠাকুনগরে ভোটপ্রচারে গিয়ে এক গেরুয়া পোশাকপরা ব্যক্তিকে গৌতম দেব উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিন সেই প্রসঙ্গই টানেন প্রধানমন্ত্রী। মোদী এদিন প্রশ্ন করেন, বাংলার মানুষকে কি ভেবেছেন ? বাংলার মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে বলে তৃণমূলের লোক তাদের বাইরে বার করে দেবে ? এত সাহস? বাংলার মানুষ এখানেই থাকবে, আপনি (মমতা) লিখে রাখুন। আর যদি কাউকে যেতেই হয় তাহলে সরকার থেকে আপনাকে যেতে হবে ।

গরিবের শত্রু তৃণমূল

গরিবের শত্রু তৃণমূল

এদিন প্রধানমন্ত্রী তৃণমূলকে গরিবের শত্রু বলেও আক্রমণ করেন। তিনি বলেছেন, ১০ বছর উত্তরবঙ্গের মানুষ দিদিকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু দিদি আপনাদের জন্য কি করেছে? এখানকার মানুষের জন্য না উন্নয়ন করেছে,না চা ও সিঙ্কোনা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি দিয়েছে,না বিদ্যার্থীদের কোন সুবিধা দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দিদি গরিবদের দুঃখ দেখতে পান না, তাদের চিন্তা দেখতে পান না, গরিবের শত্রু তৃণমূল সরকার কে যেতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+