Clash At Malda: মানিকচকে পুলিশের গুলি, রিপোর্ট চাইল নবান্ন! 'ট্রিগার হ্যাপি' পুলিশ, কটাক্ষ বিরোধীদের
Clash At Malda: রাস্তা অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদহের মানিকচক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। আর তাতে দুজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মালদহের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
পাল্টা পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার (Clash At Malda) পরেই নড়েচড়ে বসেছে নবান্ন। ঘটনার পরেই বিস্তারিত রিপোর্ট নবান্নের তরফে তলব করা হয়েছে।

কেন গুলি চালানোর প্রয়োজন পড়ল? বিস্তারিত জানিয়ে মালদহের এসপি'কে রিপোর্ট দিতে বলা হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছেন। গিয়েছেন মালদা রেঞ্জের ডিআইজি। কি ঘটনা সরজমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে মালদহের এসপি জানিয়েছেন, উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিদ্যুৎ বিভ্রাট এর প্রতিবাদে সকাল থেকেই মালদা মানিকচক রাজ্য সড়কের সাত জায়গায় পথ অবরোধ করে উত্তেজিত জনতা আর সেই অবরোধ তুলতে গেলে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের একের পর এক গাড়ি। এমনকি বেশ কয়েকটি গাড়ি ফেলে দেওয়া হয় জলাশয়ে। ঘটনায় আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী।
রক্তাতব হন আইসি। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার মানিকচকের এনায়েতপুর। পরিস্থিতি সামলিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সেই গুলিতে গুলিবিদ্ধ হন দুই সাধারণ গ্রামবাসী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।। ইতিমধ্যে এই ঘটনার সময় ঝুলতে থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় মোতায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিশেষ করে পুলিশের গুলি চালানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে বামনেতা সুজন চক্রবর্তী বলেন, ট্রিগার হ্যাপি পুলিশ। বিপদজনক পরিস্থিতি। বিদ্যুৎ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। তেমন বড় কোনও শিল্প আসিনি, এরপরেও কেন এমন বিদ্যুতের অবস্থা? প্রশ্ন বামনেতার।
শুধু তাই নয়, তাঁর দাবি, বিদ্যুৎ কেন্দ্রগুলির কোনও রক্ষণাবেক্ষণ হচ্ছে না। একেবারে লুটের কারবার চলছে। একটু হাওয়া হলেই লোডশেডিং হয়ে যাচ্ছে। তাতে মানুষের ক্ষোভ বাড়ছে। যদিও এই প্রসঙ্গে পাল্টা নন্দীগ্রামের কথা তুলে ধরেছেন তৃণমূল মুখমাত্র শান্তনু সেন।












Click it and Unblock the Notifications