Train Cancellation News: বন্দে ভারত থেকে রাজধানী, একাধিক ট্রেন চলবে ঘুরপথে! বাতিলের তালিকায় বহু

Train Cancellation News: দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express Accident) দুর্ঘটনার জের। একাধিক ট্রেনের গতিপথের রদবদল করল রেল। ঘটনার পর থেকে একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। সমস্যার মধ্যে সাধারণ যাত্রীরা। উদ্বেগ বাড়ছে।

এই অবস্থায় কোন ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হবে তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন কোন ট্রেনগুলিকে (Indian Rail) ঘুরপথে চালানো হচ্ছে জেনে নিন।

Train Cancellation

Train Cancellation News: গতিপথ পরিবর্তন করা হয়েছে কোন রুটে?

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস ঘুরপথে চলবে। ঘুরপথে চলবে ট্রেন নম্বর ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ঘুরপথে চালানো হবে। ঘুরিয়ে দেওয়া হয়েছে ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশাল। নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন হয়ে ট্রেনটিকে ঘরানো হবে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে পদাতিক এক্সপ্রেস ঘুরপথে চালানো হবে। শিয়ালদহ এবং নিউ আলিপুরদুয়ারের মধ্যে চলে এই ট্রেন। ট্রেন নম্বর ০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশ্যাল ঘুরপথে চালানো হবে। নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয় চালানো হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইন দিয়ে দেশের প্রথম সেমি বুলট ট্রেনটিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Train Cancellation News: বাতিল করা হয়েছে কোন ট্রেনগুলি-

  • Train 07508 Siliguri Junction (SGUJ) to Rampurhat (RDP) DEMU
  • Train 75705 Rampurhat (RDP) to Siliguri Junction (SGUJ) I/C
  • Train 05796 Malda Town (MLDT) to New Jalpaiguri (NJP) Special
  • Train 05797 New Jalpaiguri (NJP) to Malda Town (MLDT) Special
  • Train 05798 Malda Town (MLDT) to New Jalpaiguri (NJP) Special

যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উত্তরবঙ্গের ট্রেন চলাচলে খুব একটা সমস্যা হবে না এই দুর্ঘটনার ফলে। উত্তরবঙ্গগামী ট্রেন (North Bengal Train) কলকাতার দিক থেকে সঠিক সময়েই ছাড়বে বলে জানিয়েছেন রেল] আধিকারিক। বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। অন্যদিকে মালদহ এবং এনজেপি স্টেশনেও হেল্পডেস্ক খোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+