ভোট প্রচারের নামে বহিরাগতদের এনে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি, উত্তরবঙ্গের সভা থেকে বিস্ফোরক অভিযােগ মমতার
ভোট প্রচারের নামে বহিরাগতদের নিয়ে এসে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি, উত্তরবঙ্গের সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ মমতার
বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী বিজেপি। বিজেপি বহিরাগতদের নিয়ে এসে বাংলায় করোনা সংক্রমণ ছড়াচ্ছে। উত্তরবঙ্গের সভা থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য করোনা সংক্রমণ গতকয়েকদিনে রাজ্য হঠাৎ করে বেড়ে গিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।

লাফিয়ে বাড়ছে বঙ্গে করোনা সংক্রমণ
মহারাষ্ট্র, উত্তর প্রদেশ,কর্নাটকের কাছাকাছি না পৌঁছলেও বাংলার করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। করোনা আক্রান্ত বাড়ছে হু হু করে। দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। সেই সঙ্গে রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন মুখ্যসচিব। একই সঙ্গে করোনা সংক্রমণ বেড়ে চলায় হাইকোর্টও নির্দেশিকা জারি করেছে।

করোনা বিধি উড়িয়ে ভোটের প্রচার
করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে গোটা দেশে। তারমধ্যে আবার বাংলায় চলছে বিধানসভা ভোট। আট দফার ভোটের মধ্যে সবে ৪ দফা ভোট হয়েছে। এখনও ৪ দফা ভোট বাকি। ১৭ তারিখ পঞ্চম দফার ভোট গ্রহন। তার আগে প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল। একের পর একসভা, রোডশো, মিটিং মিছিল, জমায়েত চলছে। সামাজিক দূরত্ব বিধি তুড়িতে উড়িয়ে প্রচারে জনজোয়ার তৈরি হয়েছে। ভিড়ে ঠাসাঠাসি করে চলছে প্রচার। মুখে কারোরই বলতে গেল মাস্ক থাকছে না। প্রার্থীরাও মাস্ক ব্যবহার করছেন না। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী করোনা ভাইরােস আক্রান্ত হয়েছেন।

বিজেপিকে নিশানা মমতার
করোনা আক্রান্ত দলীয় প্রার্থী প্রদীপ কুমার বর্মার প্রচালে জলপাইগুড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। মমতা দাবি করেছেন বিজেপি বাইরে থেকে বহিরাগতদের বাংলায় এনে প্রচার করছে।তার জন্যেই বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে। বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য বাংলা থেকে প্রচার করে যায়ার পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন জেপি নাড্ডা। আজই করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও কয়েক দফায় বাংলায় প্রচার করে গিয়েছেন।

করোনা আক্রান্ত জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী
করোনা ভাইরাসে আক্রান্ত জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীব কুমার বর্মা। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার আগে দক্ষিণ দিনাজপুরের সিতাইয়ের তৃণমূল প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলায় কলকাতা হাইকোর্ট জেলাপ্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে। মাস্ক ছাড়া প্রচার হলে কড়া ব্যবস্থা নেওয়ার নর্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications