নাবালিকা ধর্ষণের অভিযোগ শুনেও নিশ্চুপ পুলিশ! আরজি কর-কাণ্ডের পরও ফের একই অভিযোগ বাংলায়
Malda Rape Case: আরজি কর কাণ্ডে গোটা দেশ উত্তাল হলেও ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল মালদহে। এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে, তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।
আরজি করের ঘটনার ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মালদহের ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। ঘটনার একমাস পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে ওই নাবালিকা ও তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে (Malda Rape Case)। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম গৌতম মণ্ডল। ওই নাবালিকার অভিযোগ, প্রতিবেশী হিসেবেই প্রথম পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই যুবক। তারপর শরবতের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ নাবালিকার।
প্রতিবেশী যুবক নেশা করিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করেছে বলে অভিযোগ। সমস্ত ঘটনার ভিডিয়ো করে রাখে বলে দাবি করেছে ওই নাবালিকা। সে অভিযোগ করেছে, ভিডিয়ো দেখিয়ে দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। প্রতিবাদ করলে তাকে মারধর ও নোংরা ভাষায় গালিগালাজ করা হত। সমস্ত ঘটনা পরিবারকে জানায় সে। ঘটনায় এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। ফলে আতঙ্কে রয়েছে পরিবার। বাধ্য হয়ে ওই ছাত্রী পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে।
মালদহের এই ঘটনাক কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদহের সভাপতি পার্থ সারথী ঘোষ দাবি করেছেন, তৃণমূল সরকারের আমলে পুলিশ কোনও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আর সেই কারণেই অপরাধীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
আরজি করের ঘটনারই প্রতিচ্ছবি দেখা গেল এবার। অন্যদিকে, বিজেপিকে কটাক্ষ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর। আইন আইনের পথে চলবেও অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications