অমৃত ভারত প্রকল্পে সেজে ওঠা এই স্টেশনে একী কাণ্ড! ভয়ে কাঁটা যাত্রীরা, কিছু আছে...মানলেন ডিআরএমও
Malda Town Rail station: বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ মালদা টাউন স্টেশন! একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সহ বহু যাত্রী যাত্রা করে থাকেন এই স্টেশন হয়ে। নিরাপত্তার দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ এই স্টেশন। আর সেখানেই বড়সড় প্রশ্নের মুখে স্টেশনের নিরাপত্তা। বিকল হয়ে রয়েছে রেলের সিসিটিভি নজরদারি। স্টেশনে লাগানো ৫২ টি সিসিটিভি ক্যামেরার সফটওয়্যার সমস্যায় কাজ করছে না বলে দাবি। ফলে সম্পূর্ণ ভাবে স্তব্ধ স্টেশনে সিসিটিভির মাধ্যমে নজরদারি।
ফলে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে মালদা টাউন স্টেশনের (Malda Town Rail station) নিরাপত্তা। জানা যাচ্ছে, এই পরিস্থিতি একদিন, দুইদিন নয়, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অকেজো হয়ে রয়েছে ক্যামেরাগুলি। এমন অবস্থায় এই ঘটনায় চরম ক্ষুব্ধ রেল যাত্রীরা। যদিও সমস্যা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস মালদার ডিআরএমের।

একই সঙ্গে মালদা স্টেশনের নিরাপত্তা জোর দেওয়ার কথাও বলা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা যতদিন না পর্যন্ত পুরোদমে চালু হচ্ছে নিরাপত্তা আঁটসাঁট থাকছে বলেই খবর। বলে রাখা প্রয়োজন, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৭০টি ট্রেন চলাচল করে। দৈনিক স্টেশন ব্যবহার করেন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকেন।
সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনকে আরও আধুনিক করে তোলা হয়েছে। নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে সব কিছু। যাত্রীদের সুবিধায় থাকছে একাধিক ব্যবস্থা। কিন্তু, স্টেশনের উন্নয়ন হলেও যাত্রী সুরক্ষা ব্যাহত হচ্ছে সিসিটিভি র বিকল হয়ে পড়ায়।
প্ল্যাটফর্মে অনেক যাত্রী সম্প্রতি কেপমারির মতো ঘটনার স্বীকার হয়েছেন। অথচ, স্টেশনের বিভিন্ন প্লাটফর্মের লাগানো ৫২ টি সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে রয়েছে দীর্ঘদিন। সিসিটিভি ক্যামেরা কাজ না করাই অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। স্টেশন আধুনিক করার চেষ্টা হলেও সিসিটিভিগুলি কেন দ্রুত মেরামত করা হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
ঘটনায় সরব হয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি, রেল লোক দেখানো উন্নয়ন করছে। কিন্তু, যাত্রী সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। এমনই অভিযোগ মন্ত্রীর। এদিকে সমস্যা স্বীকার করেছেন মালদার ডিআরএম মনিশ কুমার গুপ্তা।
তাঁর দাবি, সফটওয়্যার জনিত সমস্যায় সিসিটিভির ছবির ক্ষেত্রে অসুবিধে তৈরি হয়েছে। ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে রেল। সিসিটিভির সফটওয়্যার নতুন করে ইন্সটল করতে হবে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এমনটা জানিয়েছেন ডিআরএম।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications