Malda North Lok Sabha Election Results 2024 LIVE Updates: মালদহ উত্তরের নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
মালদহ উত্তর লোকসভা কেন্দ্র। সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে এবং বাংলার ৪২ টি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে এবারও লড়াইয়ে সামিল গতবারের সাংসদ খগেন মুর্মু। তাঁর বিপরীতে তৃণমূলের প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে এবার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।
মালদহ জেলা কিংবা মালদহ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বরকত গণিখান চৌধুরীর নাম। এখনও প্রত্যেক ভোটে তাঁর নাম চলে আছে। ভোটে লড়াই করেন তাঁর কোনও না কোনও আত্মীয়। আসন পুনর্বিন্যাসের পরে যা মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভাগ হয়ে গিয়েছে।

- গত বিধানসভা নির্বাচনের ফল
২০২১-এর বিধানসভা নির্বাচনে মালদহ উত্তর লোকসভার অন্তর্গত সাতটি কেন্দ্রের মধ্যে হবিবপুর, গাজোল এবং মালদহ কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির প্রার্থীরা। অন্যদিকে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া থেকে জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। এছাড়াও মালদহ জেলার মধ্যে পড়েছে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকচক, ইংরেজ বাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র। এর মধ্যে ইংরেজ বাজারকে বাদ দিয়ে বাকি চার কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে।
- একটা সময়ে টানা কংগ্রেসের দখলে ছিল
১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত এই আসনটি জাতীয় কংগ্রেসের সৌরেন্দ্র মোহন ঘোষ, রেণুকা রায় এবং উমা রায়ের দখলে ছিল। পরে ১৯৭১ এবং ১৯৭৭-এর নির্বাচনে ই আসন থেকে জয়ী হন সিপিআইএমের দীনেশ জোয়ারদার।
এরপর ১৯৮০ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই আসন থেকে জয়ী হয়ে এসেছেন জাতীয় কংগ্রেসের এবিএ গণিখান চৌধুরী। তিনি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর পরে ২০০৬ সালে ওই কেন্দ্র থেকে জয়ী হন তাঁর ভাই আবু হাসেম খান চৌধুরী।
২০০৯ সালে এলাকা পুনর্বিন্যাসের পরে মালদহ উত্তর থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন গণিখান চৌধুরীর বোনের মেয়ে মৌসম বেনজির নূর। ২০১৪ সালেও তিনি ওই কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন। কিন্তু ২০১৯-এ তিনি তৃণমূলের হয়ে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে, বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান। অর্থাৎ এই কেন্দ্রের দখল এখনও একবারের জন্যও তৃণমূল পায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications