Lok Sabha Election: বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ ডাবগ্রামে, জলপাইগুড়িতে সৌজন্যের নজির দেখালেন তৃণমূল প্রার্থী

দেশজুড়ে ১০২টি আসনের মধ্যেই ভোটগ্রহণ চলছে রাজ্যের তিনটি আসনে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই। অশান্তির কেন্দ্রবিন্দুতে কোচবিহার থাকলেও বাকি দুটি লোকসভা কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবেই এখনও পর্যন্ত ভোটগ্রহণ হচ্ছে।

তবে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা মাঝেমধ্যেই হচ্ছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রামে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থীরা। যা নিয়ে অশান্তি শুরুয় সংশ্লিষ্ট কেন্দ্রে।ডাবগ্রাম পশ্চিম ধনতলা ৩০১ বুথে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের সদস্য-সমর্থকরা।

Lok Sabha Election

বিজেপির বিধায়িক শিখা চট্টোপাধ্যায় পশ্চিম ধনতলা ৩০১ নম্বর বুথ চত্বরে গেলে দেখতে পান বুকে ঘাসফুল চিন্হ লাগানো তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছেন।তাতে তাতে বাঁধা দিলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন।তৃণমূলের তরফে উল্টে বিধায়িকার বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছে।ঘটনায় দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।

বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, 'এটা আমার বিধানসভা, আমি এসেছি কেমন ভোটগ্রহণ হচ্ছে সেটা দেখার জন্য। প্রার্থী এসেছেন নিজের বুথ গুলি পরিদর্শন করার জন্য। কিন্তু আমাকে দেখার পরই রে রে করে তেড়ে উঠেন তৃণমূলের লোকজন। তাদের মধ্যে একজনের বুকে তৃণমূল প্রার্থীর নাম লেখা কার্ডও রয়েছে।এটা কেন বলেছি? সেটা বলা যাবে না। তার উপর মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে বেড়িয়ে যেতে বলা হয়। এটা বলাতেই আমাকে ঘিরে বিক্ষোভ শুরু করে।'

স্থানীয় তৃণমূল নেতা রাহুল আনসারি অবশ্য দাবি করেছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে‌ন বিজেপি বিধায়ক। বরং বিধায়কের বিরুদ্ধেই বহিরাগত লোকজনকে বুথে আনার অভিযোগ করা হয়েছে। তাঁর বক্তব্য, 'এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কোনও রকম সমস্যা বা অশান্তি কিছুই হচ্ছে। মাঝে একবার আমাদের পোলিং এজেন্ট জল খাওয়ার জন্য বেরিয়েছিল, তখন বিধায়কের সঙ্গে বহিরাগত লোকজন এসে এখানে অশান্তি শুরু করে।'

যদিও এই লোকসভা কেন্দ্রেই দেখা গেল সৌজন্যের নজির। বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের ক্যাম্প অফিসে চলে আসেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তিনি সেখানে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'এথানে সিপিএম, বিজেপি, তৃণমূল যে কেউ যে কোনও পার্টি করতে পারে। গণতান্ত্রিক দেশ , যার যেটা ইচ্ছে সেটাই করবে। তারজন্য আমাদের মধ্যে খারাপ সম্পর্ক হবে এমনটা নয়। ভোট মিটে গেলে সবাই এক। বিকেলের পর থেকেই দেখবেন এখানে সবাই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+