Lok Sabha Election 2024: ভোট পড়ে গিয়েছে! বুথে দাঁড়িয়ে তাজ্জব ভোটার, বাদানুবাদের পর প্রকাশ্যে ভুল স্বীকার

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে জলপাপাইগুড়িতে। যদিও অবাক করার মতো ঘটনা ঘটল আদরপাড়ার আর আর প্রাথমিক বিদ্যালয়ের ১২৬ নম্বর বুথে।

এক ভোটার গিয়ে শোনেন তাঁর ভোট পড়ে গিয়েছে। শুনেই কার্যত আকাশ থেকে পড়েন তিনি।

Lok Sabha Election 2024

জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে ভোট দিতে এসে অসিত রায় জানতে পারেন তাঁর ভোট হয়ে গিয়েছে। নেওয়া হয়েছে আঙুলের ছাপ। কিন্তু সেটা কীভাবে হলো তার সদুত্তর পাননি। বিষয়টি নিয়ে সাময়িক চাঞ্চল্য ছড়ায় ওই বুথে।

ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ি পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। বিজেপি নেতারাও ঘটনাস্থলে যান। শুরু হয় দুই পক্ষের বাদানুবাদ। পুলিশের এক আধিকারিককে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বুথের প্রিসাইডিং অফিসার প্রেম কুমার বর্মা বলেন, একই নামে দুজন ভোটার ছিলেন এই বুথে। ১১০০-র উপর ভোটার। ভোটকর্মীর ভুলে এরকম ঘটনা ঘটেছে। ওই ভোটারের ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যদিও অসিত রায় কাগজে ভোট দিয়ে বেরিয়ে অন্য দাবিই করলেন।

অসিত রায়ের কথায়, আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট নাকি হয়ে গিয়েছে। কীভাবে এমনটা হলো বুঝতে পারিনি। এখন কাগজে ভোট দিয়ে বের হলাম। আমার নাম অসিত রায়। অজিত রায় বলে একজন নাকি ভোট দিয়েছেন। তিনি আদৌ ভোট দিয়েছেন কিনা জানি না। তাছাড়া আমাদের নামও তো এক নয়। বাবার নামও আলাদা। তারপরেও কীভাবে ভুল হতে পারে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+