Suvendu Adhikari Vs Gautam Dev: গৌতম দেবকে জেলে থাকতে হতো, বললেন শুভেন্দু! জবাব মেয়রের

Suvendu Adhikari Vs Gautam Dev: এসজেডিএ'র দুর্নীতিতে জড়িয়ে থাকায় গৌতম দেবকে জেলে থাকতে হতো! সম্প্রতি একটি জনসভা মঞ্চ থেকেই এভাবেই শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মন্তব্যের তীব্র নিন্দা জানালেন মেয়র। সাংবাদিক বৈঠকে মেয়র (Gautam Dev) বলেন বিরোধী দলনেতা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন, তার ক্ষমা চাওয়া উচিত।

সম্প্রতি উত্তরবঙ্গে সফরে এসে সরাসরি গৌতম দেবের নাম নিয়ে এমন মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরই বিরোধিতায় সরব হয়ে শুক্রবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব।

Suvendu Adhikari Vs Gautam Dev

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি (Gautam Dev) বলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই দুর্নীতির মামলা নিয়ে তিনি যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে তদন্ত করিয়েছিলেন। তারা রিপোর্ট তৈরি করেছিল। যেই রিপোর্টের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

পাশাপাশি তার আরও বক্তব্য, ২০১১ সালে এই দুর্নীতির অভিযোগ আসে অথচ ২০১৩ সালে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। তারপর এই ঘটনা নিয়ে তিনি তদন্ত করান। বিরোধী দলনেতা সম্পূর্ণ তথ্য না জেনে এ ধরনের মন্তব্য করেছেন বলে মেয়র কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান শিলিগুড়ির মেয়র।

এর পাশাপাশি শিলিগুড়ি গেট নিয়েও বিরোধী দলনেতা বলেন, ওই গেট তৈরিতে মাত্র কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে। অথচ খরচ দেখানো হয়েছে সাড়ে চার কোটি টাকা। এই বিষয়ে মেয়র প্রশ্ন করেন, যদি তার এমনই মনে হতো তাহলে সেই সময় তিনি এই প্রশ্ন কেন তোলেন নি?

সেই কাজে তার দুর্নীতি মনে হলে পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে দিয়ে তিনি সেই সময় কেন তদন্ত করান নি কিংবা তথ্য জানতে চাননি। জনসাধারণের কাছে সম্পুর্ন মিথ্যে কথা বিরোধী দলনেতা বলেছেন বলেও এদিন বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+