Lok Sabha Election 2024: বাংলায় দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিন আসনে ভোট, তালিকায় কোন কেন্দ্রগুলি?
Lok Sabha Election 2024: অষ্টদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। সপ্তম দফার ভোট জুনের ১ তারিখ। ফল ঘোষণা জুনের ৪ তারিখ।
প্রথম দফায় ভোট উত্তরবঙ্গের তিন আসনে। দ্বিতীয় দফাতেও একই। ২০১৯ সালের তুলনায় কিছুটা ফারাক রয়েছে সূচিতে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল উত্তরবঙ্গের তিন আসনে। তালিকায় ছিল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ। এই তিনটি আসনেই জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থীরা। এবার জলপাইগুড়ি আসনে ভোট হবে প্রথম দফাতেই।
এবারের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাটের ভোট হয়েছিল তৃতীয় দফায়। সেবার বালুরঘাট, মালদহ দক্ষিণ, মালদহ উত্তর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা আসনে ২৩ এপ্রিল ভোট হয়েছিল।
আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের বিজ্ঞপ্তি জারির দিন ধার্য হয়েছে ২৮ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল। স্ক্রুটিনি হবে ৫ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। এই তিনটি আসনে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। সারা দেশে লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের ভোট গণনা হবে জুনের ৪ তারিখ।
বালুরঘাট কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও দার্জিলিং ও রায়গঞ্জ লোকসভা আসনের জন্য এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তৃণমূল কংগ্রেস অবশ্য রাজ্যের ৪২টি লোকসভা আসনেরই প্রার্থী ঘোষণা করে দিয়েছে ব্রিগেডের মঞ্চ থেকে।












Click it and Unblock the Notifications