উত্তরবঙ্গে প্রচারে দুই মুখ্যমন্ত্রীকে চাইছে বিজেপি, প্রার্থীদের চাহিদায় বঙ্গ নেতাদের মধ্যে এগিয়ে শুভেন্দু
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে শুরু হবে উত্তরবঙ্গ থেকেই। সে কথা মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারেও ঝড় তুলছে।
উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ২০১৯ সালে বিজেপি জিতেছিল সাতটিতে। এবার তা ধরে রাখার চ্যালেঞ্জ। উত্তরে আসন বাড়াতে তৎপর তৃণমূল কংগ্রেসও।

গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে দার্জিলিং কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এই আসনে বিজেপি এগিয়ে থাকলেও সাংসদ রাজু বিস্তার জয় এবার খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। জন বার্লার ভূমিকার উপর নির্ভর করবে আলিপুরদুয়ার আসনে বিজেপির সাফল্য।
কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকই এগিয়ে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলার মতো এখানে রাজবংশী ভোট তৃণমূলের ঝুলিতে কতটা ফেরে সেদিতে তাকিয়ে সব পক্ষই। রাজনৈতিক মহলের ধারণা, ২০১৯ সালে জলপাইগুড়ি আসন হাতছাড়া হওয়ার পর এবার তা বিজেপির থেকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি, লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি।
আজ কোচবিহারের শীতলখুচি ও আলিপুরদুয়ারের তুফানগঞ্জে ছিল শুভেন্দু অধিকারীর জনসভা। প্রথমটি নিশীথ প্রামাণিকের সমর্থনে, অপরটি মনোজ টিগ্গার সমর্থনে। ১২ তারিখ ফের কুমারগ্রামে সভা রয়েছে শুভেন্দুর। মনোজ টিগ্গা ওয়ানইন্ডিয়া বাংলাকে জানালেন, শুভেন্দুর কথায় এখানকার মানুষের আস্থা রয়েছে। তাই রাজ্যের বিরোধী দলনেতার কয়েকটি সভা যাতে করা যায় তার উদ্যোগ নিয়েছি।
বিজেপি ইতিমধ্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে। মনোজের কথায়, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার সভার জন্য আমরা তাঁদের সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছি। বিস্তীর্ণ চা বলয় রয়েছে, সেখানে হিন্দিভাষী বহু মানুষ রয়েছেন। সে কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও প্রচারে আনার চেষ্টা চালাচ্ছি।
আলিপুরদুয়ারের পাশেই অসম। পার্শ্ববর্তী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও প্রচারে এনে ঝড় তুলতে চাইছেন আলিপুরদুয়ারে বিজেপির জেলা সভাপতি তথা লোকসভা নির্বাচনের প্রার্থী মনোজ। যে তারকা প্রচারকদের চেয়ে দরবার করা হয়েছে উপরে উল্লিখিত হেভিওয়েটরা ছাড়াও সেই তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য থেকে শুরু করে বলিউড তারকা তথা হিমাচল প্রদেশে বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াতের নাম।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications