Kanchanjungha Express Accident: সিগন্যালিংয়ের ত্রুটি না অন্য কোনও ভুল! কীভাবে একই পথে দুই ট্রেন?
Kanchanjungha Express Accident: ফের ট্রেন দুর্ঘটনা। ফের মৃত্যু মিছিল। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো জনের। আহতের সংখ্যা বহু। নিউ জলপাইগুড়ির কাছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা দেয় একটি মালগাড়ি। এর ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি দুমড়ে-মুচড়ে যাায়। এরপর একটি বগির তলায় ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন।
এই দুর্ঘটনায় মালগাড়ি চালক ও সহকারী চালক ছাড়াও মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের। এদিনের দুর্ঘটনা গত বছর ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। ইতিমধ্যে রেলের তরফে মালগাড়ির চালকের ভুলে দুর্ঘটনা বলে আপাতত দাবি করা হয়েছে।

ঘটনাস্থলের উদ্দেশে দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু বিমান না পাওয়ায় মুখ্যমন্ত্রী আপাতত পৌঁছতে পারেননি। কিন্তু কীভাবে একই লাইনে দুটি ট্রেন চলে আসছে কিংবা সংঘর্ষ হচ্ছে আর এই দায় কার, সেই প্রশ্নও উঠছে?
সাধারণভাবে এই ধরনের দুর্ঘটনা ইলেকট্রনবিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে ঘটে থাকে। প্রতিটি ট্রেন ও তার রুট অনুসারে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম সেট করা থাকে। যে কারণে প্রতিটি ট্রেন আলাদা ট্র্যাকে চলে। তবে এর মধ্যেও কিছু ভুলের জন্য বড় দুর্ঘটনা ঘটে যায়।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রেলের ট্র্যাকে বৈদ্যুতিক সার্কিট স্থাপন করা চহয় এহং ট্রেনটি ট্র্যাকে পৌঁছনোর সঙ্গে সঙ্গে সার্কিটের মাধ্যমে ট্রেন আসার তথ্য পাওয়া যায়। ট্রেন আসার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রে সার্কিট তার আগমনের তথ্য ফরোয়ার্ড করে।
এর ভিত্তিতে ট্রেনটি কখন কোন দিকে যাবে, তার তথ্যও পাওয়াা যায়। অনেক জায়গায় দেখা যায় ট্র্যাক সোজা আবার অনেক জায়গায় কিছুটা বাঁকও থাকে। এর মাধ্যমে ট্রেন ট্র্যাক পরিবূর্তন করে অন্য দিকে বেঁকে যায়।
বর্তমান ব্যবস্থায় কন্ট্রোল রুম নিজেই ট্রেনের রুট নির্ধারণ করে। কিন্তু অনেক সময় মানবিক ত্রুটি কিংবা প্রযুক্তিগত কারণে ট্র্যাক পরিবর্তন হয় না। যে কারণে ট্রেন নির্দিষ্ট রুটের বদলে অন্য কোনও রুটে চলে যায়। এর ফলে একই রুটে আরেকটি ট্রেন চলে আসে এবং দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।
সোমবার দুর্ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রবল বৃষ্টির কারণে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে কোনও গোলযোগ হয়েও থাকতে পারে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যাপার।












Click it and Unblock the Notifications