কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আর কী বার্তা দিলেন?
পশ্চিমবঙ্গে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। মালগাড়ি এসে ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে। রেল দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তিনি।
সোমবার সকালে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। জলপাইগুড়ি জেলার রাঙাপানি স্টেশনের কাছে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। একটি মালগাড়ি এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘার পিছনে। দুটি কামরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। দুটি কামরা বেলাইন হয়ে গিয়েছে। এই খবর লেখা পর্যন্ত পাঁচ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। আহত অনেকে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে প্রাথমিক বার্তা দিয়েছেন। তিনি ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন। তিনি লিখেছেন, এনআরএফ জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ একসঙ্গে কাজ করছে। আহতদের উদ্ধারের পর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
রেলমন্ত্রী কী উত্তরবঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শণ করবেন? কী কারণে এই দুর্ঘটনা হয়েছে? সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। সিগন্যালের সমস্যা, না কী ট্রেনের লাইনে সমস্যা হয়েছিল? একই লাইনে দুটি ট্রেন এসে গেল কীভাবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের তরফে উচ্চ পর্যায়ে তদন্ত হবে৷ এই কথা বলাই যায়।
Unfortunate accident in NFR zone. Rescue operations going on at war footing. Railways, NDRF and SDRF are working in close coordination. Injured are being shifted to the hospital. Senior officials have reached site.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 17, 2024
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ফিরিয়ে এসেছে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার স্মৃতি। সেই সময়ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অশ্বিনী বৈষ্ণব। তিনি পৌঁছে গিয়েছিলেন দুর্ঘটনাস্থলে। রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ছিলেন। রেলমন্ত্রী নিজে সরেজমিনে তদন্ত করেন। ইঞ্জিনের সমস্যা ছিল কী না। কোথায় গোলমাল হয়েছিল, সেই সব নিজে পরীক্ষা করেছিলেন। দুর্ঘটনাস্থলে দীর্ঘ সময় থেকে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন।
তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর ক্যাবিনেটে ঠাঁই হয়েছে অশ্বিনী বৈষ্ণবের। তিনি কি ঘটনাস্থলে যাবেন? প্রশ্ন উঠছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications