উত্তরবঙ্গে কত দিন চলবে অতি ভারী বৃষ্টি? কী বার্তা দিচ্ছে হাওয়া অফিস?

দক্ষিণবঙ্গে সূর্যের তেজ রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে এদিনও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাহাড়ে বৃষ্টির পরিমাণ কবে কমবে? তাই নিয়ে প্রশ্ন রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে চার জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তবে এবার কিছুটা আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অতি ভারী বৃষ্টির পরিমাণ এবার কমবে। আগামী কাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার জেলায়। হাওয়া অফিস এই বার্তা দিয়েছে। তবে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে।

north bengal

আজ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং জেলাতে। কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি চলবে।

জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর মালদহ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এই কথা হাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং জেলায় বৃষ্টির পরিমাণ একই থাকবে।

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে আগামী কয়েক দিন। তার পরিমাণ তুলনামূলকভাবে কমবে। সেই কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে পরিস্থিতির সাময়িক উন্নতি হবে। এই কথা আন্দাজ করা যাচ্ছে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলের পরিমাণ যথেষ্ট বেড়েছে। বন্যার আশঙ্কা করা হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির দিকে নজর রেখেছেন।

তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্যান্য নদীতেও জলস্তর অনেকটাই বেশি। উত্তরবঙ্গে বৃষ্টি কমলে নদীগুলিতে জলের পরিমাণ হ্রাস পাবে। পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে। এই কথা মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+