আগামী চার দিন ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, হড়পা বানের আশঙ্কা পাহাড়ি নদীতে

উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য অশনি সংকেত জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের চার জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কাও করা হয়েছে।

দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে চলছে এই বৃষ্টি। ফুলে ফেঁপে রয়েছে উত্তরবঙ্গের নদীগুলি। বিপুল পরিমাণ জলরাশি তিস্তা নদীতে দেখা গিয়েছে। ফলে দুশ্চিন্তা ছড়াচ্ছে এই পাহাড়ি নদী। তার উপর আবার ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে।

red-alart51

আজ শুক্রবার থেকে বৃষ্টির কথা বলা হয়েছে উত্তরবঙ্গে। সোমবার পর্যন্ত চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পাহাড়ি নদীতে হড়পা বানের কথাও বলা হচ্ছে। তেমন হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? তাই নিয়েও আশঙ্কার মেঘ দেখা দিয়েছে।

একটানা বৃষ্টির কারণে ফের জলস্তর বাড়ছে পাহাড়ি সহ সমতলের নদীগুলোয়। একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ফের জলবন্দি হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর।

তিস্তা নদীর করোনেশন সেতু এলাকার অসংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। তিস্তা নদীর সমতলে জল বেড়েছে। তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর ময়নাগুড়ির দোমহনীতে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেচ দফতরের পক্ষ থেকে।

অন্য দিকে সমতলের বিভিন্ন নদীর জল এদিন সকালের তুলনায় কিছুটা কমতে শুরু করেছে। তবে পাহাড়ি নদীগুলোর জল বাড়ছে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস চিন্তা বাড়িয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

চার দিন ভারী বৃষ্টি হলে পাহাড়ি নদী গুলো ফুলেফেঁপে উঠবে। একাধিক এলাকা জলমগ্ন হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখেছে জেলা প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+