Malda TMC Leader shot dead: রীতিমতো রেইকি করে মালদায় তৃণমূল নেতাকে খুন! ধৃত বেড়ে ৪, আটক ১

TMC leader shot dead: মালদহে তৃণমূল নেতা খুনে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৪ জন। আটক করা হয়েছে আরও এক অভিযুক্তকে। ধৃতদের মধ্যে ২ জন বিহারের (Bihar) বাসিন্দা বলে জানা গিয়েছে। বিগত ১০ দিনেরও বেশি সময় ধরে মালদহের (Malda) জেলা তৃণমূলের সহ সভাপতির গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতীরা।

রীতিমতো রেইকি করে তৃণমূল দুলাল সরকারকে খুন করা হয়েছে বলে দাবি। ১০ দিনেরও বেশি সময় মালদহে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা। অথচ পুলিশের কাছে কোনও তথ্য ছিল না বলে অভিযোগ। এতদিন ধরে দুষ্কৃতীরা রেইকি করছিল, অথচ পুলিশ কেন কিছু জানতে পারল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

TMC

দুলাল সরকার কখন কোথায় যান, তাঁর সঙ্গে কারা থাকে, কখন তিনি একা বের হন, এসবের উপর নজর রাখছিল দুষ্কৃতীরা। পুলিশকে জেরায় তারা এমনই জানিয়েছে বলে সূত্রের খবর। ধৃত বিহারের ২ জন সুপারি কিলার বলে জানা গিয়েছে। ১০ লক্ষ টাকার বিনিময়ে দুলাল সরকারকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বলে দাবি। কিন্তু কে বা কারা খুনের সুপারি দিয়েছিল তা নিয়ে ধন্দ রয়েছে। রাজনৈতিক কারণ নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে খুন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুলাল সরকারকে খুনের হাড়হিম করা সেই মুহূর্তের ছবি। ইংরেজবাজারে নিজের প্লাইউড কারখানার সামনে গাড়ি থেকে নামতেই দুলাল সরকারকে তাড়া করে দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপর মৃত্যু নিশ্চিত করতে দোকানে ঢুকে দুলাল সরকারকে গুলি করে খুন করে আততায়ীরা। ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

মালদহে দুলাল সরকার খুনে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের উদাসীনতার কারণেই দুলালকে খুন হতে হয়েছে বলে দাবি করেন মমতা। জেলা সভাপতি থাকাকালীন নিরাপত্তা পেতেন দুলাল সরকার।

কেন সেই নিরাপত্তা তুলে নেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলেন পুলিশমন্ত্রী মমতা। তাঁর নির্দেশেই তড়িঘড়ি মালদহ ছুটে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। হাসপাতালে পৌঁছে মানুষের ক্ষোভের মুখে পড়েন ফিরহাদ। এদিকে শুক্রবার সকালে মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলার বিদায় যাত্রায় অগণিত মানুষের ঢল। মন ভারাক্রান্ত নিহত নেতার সহযোদ্ধা, সতীর্থ, অনুগামীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+