North Bengal Flood Situation: ফুঁসছে তিস্তা, আরও বৃষ্টির পূর্বাভাস! কী হবে? শঙ্কায় উত্তরের মানুষ
North Bengal Flood Situation: উত্তরবঙ্গে টানা বৃষ্টি। যার জেরে নতুন করে বেড়েছে তিস্তার জল। যার ফলে বিভিন্ন জায়গায় নতুন করে জল ঢুকেছে। এমনকি বহু জায়গায় ধসের ফলে বিপর্যস্ত জন জীবন। বন্ধ রাস্তা। চরম সমস্যার মধ্যে সাধারণ মানুষ। এই অবস্থায় বন্যা এবং ধস কবলিত এলাকা পরিদর্শনে যান দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্তা। শনিবার কালিম্পং জেলার তিস্তা বাজার এলাকায় পরিদর্শনে যান তিনি।
কথা বলেন দুর্গত মানুষের (North Bengal Flood Situation) সঙ্গে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বিজেপি সাংসদ। রাজুর অভিযোগ , ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে না রাজ্য সরকার এবং জিটিএ। তবে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে কেন্দ্র সরকার। ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে গত কয়েকদিন ধরে সিকিমে যেভাবে বৃষ্টি চলছে (North Bengal Flood Situation) তাতে বিপর্যস্ত তিস্তা বাজার মল্লি সহ একাধিক এলাকা।এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। তবে রাস্তা স্বাভাবিক হতে আরো খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রী হরি পান্ডে।
তিস্তার জল বহু রাস্তার উপর দিয়ে বয়ে গিয়েছে। আর তা যাওয়ায় ফলে সম্পূর্ণ ভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে স্তব্ধ যান চলাচল। এই অবস্থায় যদিও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, রাস্তাগুলিকে দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে। যদিও তা করতে বেশ কিছুটা সময় লেগে যাবে বলেও আশঙ্কা আধিকারিকদের।
এই অবস্থায় উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে রেড অ্যালার্ট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া ওই একই সময়ে দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে মৌসুমী বায়ুর দক্ষিণে অগ্রসর হওয়ার পূর্বাভাস নেই। যে কারণে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। একদিকে ফুঁসছে তিস্তা। বিপর্যস্ত পরিষেবা। এই অবস্থায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ঘিরে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে সে জেলার মানুষের মধ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications